Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুলাই ২৯, ২০২৩

জাপানী টোকো-র আজব খেয়াল ! মানব হয়েও সারমেয় রূপে কাটাচ্ছেন জীবন

আরম্ভ ওয়েব ডেস্ক
জাপানী টোকো-র আজব খেয়াল ! মানব হয়েও সারমেয় রূপে কাটাচ্ছেন জীবন

আপন খেয়ালেই দ্বিপদী থেকে চতুষ্পদীর বেশ ধারণ করলেন জাপানের এক তরুণ। ‘টোকো’ নামেই যার অধিক পরিচিতি। শৈশব থেকেই তাঁর বড়ো সাধ ছিল পোষা কুকুর হওয়ার। বড়ো হয়ে সেই সাধই মেটালেন তিনি। ২২ হাজার ডলার মূল্যের কস্টিউম গায়ে চাপিয়ে সারমেয়কূলের সদস্যদের সঙ্গেই এখন আনন্দে মেতেছেন। তাঁদের সঙ্গেই তাঁদের ভাষায় কথা বলার চেষ্টা করছেন। নানারকম অঙ্গভঙ্গীতে খেলা দেখাচ্ছেন।  দেখে নতুন তাঁর পাড়ার বাসিন্দারাও রীতিমতো হতবাক। বাচ্চারা অবশ্য খুব সহজেই তাঁর নয়া রূপকে আপন করে নিয়েছে।

মানুষ থেকে কুকুরে পরিণত হওয়ার এই যাত্রায় তাঁকে সাহায্য করেছেন জাপানী কোম্পানী জেপেট। সাধারণত টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের জন্য পোশাক নির্মাণ করে তাঁরা। এক্ষেত্রেও তাঁদের ভূমিকাই প্রধান। সমগ্র কস্টিউম তৈরিতে মোট সময় লেগেছে ৪০ দিন। খরচও হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা। এত খরচ করে সারমেয় রূপ ধারণ করার কারণ সম্পর্কে টোকো নিজের ইউ টিউব চ্যানেলে জানিয়েছেন মানুষের পরিচিতি নিয়ে সর্বসমক্ষে তিনি আর আসতে ইচ্ছুক নন। কারণ  এই শখ তাঁর পরিচিতদের কাছে ভীষণই আজব ঠেকে। তাঁরা জানতে পারলে কখনোই এমন রূপে তাঁকে মেনে নিতে পারবেন না। তাই যত কিম্ভূতকিমাকারই হোক না কেন নিজের ইচ্ছায়, নিজের মতো করে থাকার জন্য আসল চেহারায় আর কখনো ধরা দেবেন না । জানালেন ‘আই ওয়াণ্ট টু বি আনিম্যাল’ নামক চ্যানেলের প্রতিষ্ঠাতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!