Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৩, ২০২৫

জেমাইমার জীবনের প্রথম সেঞ্চুরি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
জেমাইমার জীবনের প্রথম সেঞ্চুরি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের

ঘরের মাঠে দারুণ ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিছুদিন আগেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতেছিলেন স্মৃতি মান্ধানারা। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ দখল করল ভারত। ১ ম্যাচ বাকি থাকতেও ২–০ ব্যবধানে সিরিজ জিতে নিল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয়। আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ১১৬ রানে। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম সেঞ্চুরি পেলেন জেমাইমা রডরিগেজ।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়াল। ওপেনিং জুটিতে ওঠে মাত্র ১৮.‌৫ ওভারে ১৫৬ রানে পৌঁছে যায় ভারত। ১৯ তম ওভারের শেষ বলে আউট হন স্মৃতি মান্ধানা। ৫৪ বলে তিনি করেন ৭৩। পরের ওভারের প্রথম বলেই ফিরে যান প্রতিকা (‌৬১ বলে ৬৭)‌।
পরপর দু’‌বলে ২ উইকেট হারালেও সমস্যায় পড়েনি ভারত। এরপর ১৮৩ রানের জুটি গড়ে তোলেন হারলিন দেওল ও জেমাইমা রডরিগেজ। এই জুটিই ভারতকে বড় রানে পৌঁছে দেয়। ৮৪ বলে ৮৯ রান করে আউট হন হারলিন। ৫ বলে ১০ রান করেন রিচা ঘোষ। ৫০ তম ওভারের তৃতীয় বলে আউট হন জেমাইমা রডরিগেজ। ৯১ বলে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৩২ রানে প্রথম উইকেট হারায়। অধিনায়ক গ্যাবি লুইসকে (‌১২)‌ ফেরান সায়লি সাটঘরে। সেভাবে বড় জুটি গড়ে না তুলতে পারায় লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। তাছাড়া বড় রানের চাপও ছিল। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড। সর্বোচ্চ রান করেন  ক্রিস্টিনা কুল্টার রেইলি। ১১৩ বলে তিনি করেন ৮০। সারা ফরবেস করেন ৩৮। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীপ্তি শর্মা। ৩৭ রানে ৩ উইকেট নেন তিনি। ৫৩ রানে ২ উইকেট নেন প্রিয়া মিশ্র। তিতাস সাধু ও সায়লি নেন ১টি করে উইকেট। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!