Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৫, ২০২৫

লজ্জার হার, নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬ গোল হজম করে সুপার কাপ থেকে বিদায় মহমেডানের

আরম্ভ ওয়েব ডেস্ক
লজ্জার হার, নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬ গোল হজম করে সুপার কাপ থেকে বিদায় মহমেডানের

সুপার কাপে কি খেলবে?‌ এই নিয়ে দীর্ঘদিন দিন ধরেই টালবাহনা চলছিল। অবশেষে দীর্ঘ জল্পনা কাঠিয়ে মাঠে নামলেও চরম লজ্জার মুখে পড়তে হল মহমেডানকে। নর্থইস্ট ইউনাইটেডের কাছে হাফ ডজন গোল হজম করে বিদায় নিতে হল সাদাকালো ব্রিগেডকে। দুরন্ত হ্যাটট্রিক নর্থইস্টের আলাদিন আজারাইয়ের।
আইএসএলে চূড়ান্ত ব্যর্থ। অতি বড় মহমেডান সমর্থকও আশা করেননি যে সুপার কাপে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভাল ফল করবে দল। তবে স্বপ্ন ছিল, হয়তো একটু লড়াই করবে। কিন্তু মেহেরাজউদিনের দলের অসহায় আত্মসমর্পন। আলাদিন আজারাইয়ের গতির কাছেই বিধ্বস্ত সাদাকালো রক্ষণ। ইস্টবেঙ্গলের পর মহমেডানেরও বিদায়। সুপার কাপে বাংলার ব্যাটন এখন মোহনবাগানের হাতে।
ম্যাচের শুরুতেই গোল উৎসব শুরু নর্থইস্ট ইউনাইটেডের। ৩ মিনিটেই এগিয়ে যায়। নেস্টরের সেন্টার বার করতে পারেননি মহমেডান গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। সেই বল ধরে নর্থইস্টকে এগিয়ে দেন জিতিন এমএস। ১৮ মিনিটে গতিতে মহমেডান রক্ষণকে পরাস্ত করে দ্বিতীয় গোল করেন আলাদিন। ৪২ মিনিটে জিতিন এমএসের পাস থেকে নর্থইস্টকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন নেস্টর আলবিয়াখ। প্রথমার্ধে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে নর্থইস্ট। প্রথমার্ধে মহমেডামনের বলার মতো কোনও সুযোগি ছিল না।
দ্বিতীয়ার্ধে আরও করুণ হাল হয় মহমেডানের। রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে হয়ে চতুর্থ গোল করেন আলাদিন। মিনিট দশেক পর ৫–০ করেন গিয়েরমো ফার্নান্ডেজ। এরপর একের পর আক্রমণ তুলে নিয়েও গোল করতে পারেনি নর্থইস্ট। ম্যাচের ইনজুরি সময়ে আলাদিনকে আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন মহমেডান গোলকিপার অভিজিৎ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন আলাদিন। পাশাপাশি মহমেডানের লজ্জা আরও বাড়ায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!