Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৬, ২০২৬

শূণ্য হাজিরায় সাংসদ পদে ইস্তফা, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতে কোয়েল । শিবির বদলের জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
শূণ্য হাজিরায় সাংসদ পদে ইস্তফা, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতে কোয়েল । শিবির বদলের জল্পনা

তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন। তাঁর ইস্তফার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১০ থেকে কমে ৯ দাঁড়াল। একদিনও কোয়েল সদনে উপস্থিত হননি।

সূত্রের খবর, সাংসদ পদ ছাড়ার পর কোয়েল মল্লিক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি এবার তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এ বিষয়ে কোয়েল মল্লিক বা বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেছিলেন। তাঁদের পর এবার কোয়েল মল্লিকের ইস্তফা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে আগে থেকে কোনও সরাসরি রাজনৈতিক যোগ ছিল না। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। এরপরই জল্পনা শুরু হয় যে, কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল।

সেই জল্পনাই সত্যি হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন কোয়েল মল্লিক। সাংসদ হওয়ার পর তাঁকে তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন।

তবে রাজ্যসভার সাংসদ হওয়ার পরও কোনও সংসদ অধিবেশনে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগ এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!