Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলকাতা মেট্রোর পুজো স্পেশাল স্মার্ট কার্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা মেট্রোর পুজো স্পেশাল স্মার্ট কার্ড

পুজোর সময়ে মেট্রোয় যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো চালু করেছে স্পেশাল ট্যুরিস্ট স্মার্ট কার্ড। এই কার্ডটি পুজোর সময়ের জন্য ভ্যালিড এবং যাত্রীদের মেট্রোতে সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে সাহায্য করবে।

দুই ধরনের কার্ড পাওয়া যাবে – ৩ দিন ভ্যালিড স্মার্ট কার্ডের মূল্য ২৫০ টাকা এবং ৫ দিন ভ্যালিড কার্ডের মূল্য ৫৫০ টাকা। এই স্মার্ট কার্ড নিয়ে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার খুশি মেট্রোয় চড়তে পারবেন, আর কোনও রিচার্জের চিন্তা থাকবে না।

এছাড়া, পুজোর দিনগুলোতে স্টেশনে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে সরাসরি স্মার্ট গেট পাঞ্চ করে প্ল্যাটফর্মে পৌঁছানো যাবে, যা সময় বাঁচাতে সহায়ক হবে।

কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ জানিয়েছেন, গত বছর ৯ অক্টোবর ব্লু–লাইনে ৯ লক্ষ ৬০ হাজার যাত্রী মেট্রোতে চড়েছিলেন, যা এ বছর ভাঙার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের জন্য ভিড় কমানোর জন্য এই স্মার্ট কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই স্মার্ট কার্ডগুলি কলকাতা মেট্রোর যেকোনো স্টেশনের বুকিং কাউন্টার থেকে পাওয়া যাবে। পুজোয় কলকাতা মেট্রো রেখে ভিড় থাকে নজর কাড়ার মতো। এই ভিড়ে পুজো পরিক্রমায় বেরিয়ে সাধারণ মানুষের যাতে মেট্রোতে চেপে ঠাকুর দেখতে কোনও অসুবিধা না হয় তাই এই উদ্যোগ। এ ছাড়াও মেট্রো স্টেশন সংলগ্ন পুজোর একটি ম্যাপও মেট্রি রেল প্রকাশ করে প্রতি বিচর পুজোর আগে, এবারও সেটা প্রকাশ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!