Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৫

ভুটানে সার্ক চিকিৎসা সম্মেলন, প্রতিনিধিত্বে কলকাতার জিডি হাসপাতালের চিকিৎসক । আলোড়িত বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভুটানে সার্ক চিকিৎসা সম্মেলন, প্রতিনিধিত্বে কলকাতার জিডি হাসপাতালের চিকিৎসক । আলোড়িত বাংলা

ভুটানের রাজধানী থিম্পুতে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সার্ক দেশগুলির গ্যাস্ট্রোএন্ট্রোলজি সম্মেলন । দক্ষিণ এশিয়ার চিকিৎসা অঙ্গনে গ্যাস্ট্রোএন্ট্রোলজি নিয়ে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন । এ বছর সেখানে পূর্ব ভারতের প্রতিনিধিত্ব করবেন কলকাতার জিডি হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সত্যপ্রিয় দে সরকার । প্রখ্যাত এই ডাক্তার হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগীয় প্রধান । দীর্ঘ ২৯ বছর ধরে গ্যাস্ট্রো ও সার্জিক্যাল বিষয়ে তাঁর নিবিড় গবেষণা । তিনি আমেরিকান গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের সদস্য, ‘সার্ক বর্ডারলেস গ্যাস্ট্রো গ্রুপ’-এর আহ্বায়ক ।

আন্তর্জাতিক সার্ক সম্মেলনে কলকাতার চিকিৎসককে আমন্ত্রণ বার্তায় আলোড়িত বাংলা । অভিনন্দন জানিয়েছেন বিশ্ববরেণ্য ডাক্তার সুকুমার মুখার্জি, হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডা. প্রসেনজিৎ মুখার্জি, হাসপাতালের সিইও মুশরেফা হোসেন । আসন্ন সম্মেলন ঘিরে সংযত উচ্ছ্বাসে সত্যপ্রিয় দে সরকার বলেছেন, ‘উন্নত দেশগুলির চিকিৎসা মডেল এখানে বাস্তবায়িত করতে গিয়ে নানান সমস্যার সম্মুখিন হতে হয় । সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা গেলে, নানান গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যের আদান-প্রদান করা যাবে । সমৃদ্ধ হওয়া যাবে ।’

হাসপাতালের উজ্জ্বল প্রাপ্তিতে আপ্লুত সিইও মুশরেফা হোসেন । তিনি জানিয়েছেন, ‘কলকাতার জিডি হাসপাতাল শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র পূর্ব ভারতে গ্যাস্ট্রোএন্ট্রোলজির ক্ষেত্রে বিশেষ পরিচিতি লাভ করেছে । আন্তর্জাতিক অঙ্গনে এ স্বীকৃতি আমাদের জন্য এক বিরাট সম্মান । এটি শুধু চিকিৎসকের একান্ত অর্জন নয়, বরং আমাদের হাসপাতালের আর পূর্ব-ভারতের আপামর মানুষের জন্য গর্বের মুহূর্ত ।’ জিডি হাসপাতাল ও ডায়াবেটিস ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সুকুমার মুখার্জি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘গ্যাস্ট্রোএন্টারোলজির বিশাল ক্ষেত্রে সার্ক সম্মেলনে পূর্ব ভারতের প্রতিনিধি হিসাবে জিডি হাসপাতালের ডাক্তার সত্যপ্রিয় দে সরকারের অংশগ্রহণ আমাদের জন্য সম্মানের, গর্বের ।’ জানা যাচ্ছে, আসন্ন সম্মেলনে ল্যাপ্রোস্কপি আর হার্নিয়া বিষয়েও বক্তব্য রাখবে ডাক্তার সত্যপ্রিয় ।

২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে ভুটানে একাধিক আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনের আয়োজন হয়েছে, যার মধ্যে গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিষয়ক সম্মেলন অন্যতম । আন্তর্জাতিক কনফারেন্স প্ল্যাটফর্মগুলিতে জানানো হয়েছে, এ ধরনের সভায় শুধু বক্তৃতা বা আলোচনা নয়, বরং হাতে-কলমে ওয়ার্কশপ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকে । ফলে অংশগ্রহণকারী চিকিৎসকরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন । দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক মূলত আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে গঠিত । এর অন্যতম উদ্দেশ্য হল সামাজিক ও স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ।

উল্লেখ্য, কলকাতা শহরে জিডি হাসপাতাল পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিচিত । গ্যাস্ট্রোএন্ট্রোলজি, হেপাটোলজি এবং ডাইজেস্টিভ সায়েন্সে বিশেষ দক্ষতার জন্য এই হাসপাতাল রোগীদের আস্থার অন্যতম জায়গা । সামাজিক দায়বদ্ধতার জায়গায়ও জিডি হাসপাতাল অগ্রণী । নিম্নবিত্ত রোগীদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা, নিয়মিত স্বাস্থ্যশিবির আয়োজন, সচেতনতা প্রচার এবং জনস্বাস্থ্য কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা চিকিৎসা পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!