Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

এমবাপের দুরন্ত হ্যাটট্রিক, দুই পর্বেই ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে রিয়েল মাদ্রিদ

আরম্ভ ওয়েব ডেস্ক
এমবাপের দুরন্ত হ্যাটট্রিক, দুই পর্বেই ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে রিয়েল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগ প্লে অফের প্রথম পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে নক আউটের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল রিয়েল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় পর্বের ম্যাচে ২ গোলের ব্যবধানে জেতা ছাড়া রাস্তা ছিল না ম্যানচেস্টার সিটির কাছে। কিন্তু কিলিয়ান এমবাপেই শেষ করে দিলেন পেপ গার্দিওলার স্বপ্ন। দ্বিতীয় পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে নক আউটে জায়গা করে নিল রিয়েল মাদ্রিদ। দুই পর্ব মিলিয়ে মাদ্রিদের জয় ৬-৩ ব্যবধানে।

পিছিয়ে থেকে খেলতে নামা ম্যানচেস্টার সিটিকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয় এমবাপের গোল। ম্যাচের ৫ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে রাউল আসেনসিও বল বাড়ান কিলিয়ান এমবাপের উদ্দেশে। দুই ডিফেন্ডারকে ছিটকে এমবাপে বল তুলে দেন সিটি গোলরক্ষক এডেরসনের মাথার ওপর দিয়ে। এই গোল রিয়ালকে দুই পর্বমিলিয়ে ২ গোলের লিড এনে দেয়।

অল্প সময়ের মধ্যেই জন স্টোনস চোট পেয়ে মাঠ ছাড়লে ম্যান সিটির বিপদ আরও বেড়ে যায়। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে গার্দিওলার দলকে আরও চেপে ধরে রিয়েল। ৩৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ম্যা। সিটির বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপে। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়েল।

বিরতির পরও ম্যাচে ফিরতে পারেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধেও ম্যান সিটির ওপর দাপট দেখিয়েছে রিয়েল। যার ফলে পায় ৬১ মিনিটে। নিজের হ্যাটট্রিক পূরণ করে পেপ গার্দিওলার দলে যন্ত্রণা আরও বাড়িয়ে দেন এমবাপে। দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে রিয়েল এগিয়ে যাওয়ার পর বাকিটা ছিল সময় কাটানোর। শেষ দিকে নিকো গঞ্জালেস সিটির হয়ে একটি গোলও শোধ করেন। কিন্তু রিয়াল ততক্ষণে সিটির ধরাছোঁয়ার অনেক বাইরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!