- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৬, ২০২৫
দেশের শীর্ষ আদালতে, প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা, প্রতিহত করল নিরাপত্তা রক্ষীরা
দেশের শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়ে মারার প্রচেষ্টা । নজিরবিহীন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
সোমবার সকালে দেশের প্রধান বিচারপিত বি আর গাভাইয়ের এজলাসে একটি মামলার শুনানি চলাকালীন, এক আইনজীবী জুতো খুলে ডায়াসের দিকে এগিয়ে আসেন । এরপরই দ্রুত আদালতের নিরাপত্তা রক্ষীরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন । সেই সময়ই ওই আইনজীবী স্লোগান দিতে শুরু করেন, ‘ সনাতন ধর্মের অবমাননা হিন্দুস্তান মেনে নেবে না ‘ । এরপরই ওই ব্যক্তিকে কোর্টরুমের বাইরে নিয়ে যাওয়া হয় । কেন তিনি বিচারপতি গাভইয়ের দিকে জুতো ছুড়ে মারার জন্য স্বচেষ্ট হয়েছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । গোটা ঘটনাকে গুরুত্ব না দিয়েই আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখার নির্দেশ দেন বিচারপতি বিআর গাভাই ।
দিনকয়েক আগে একটি মামলায়, প্রধান বিচারপতি গাভাইয়ের মন্তব্যে বিতর্ক শুরু হয় সমাজমাধ্যমের একাংশে । যদিও কোর্ট চত্বরেই দেশের প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, দেশের প্রতিটি ধর্মের প্রতি তিনি সমানভাবে শ্রদ্ধাশীল । সেই ঘটনার প্রেক্ষিতেই আজকের এই নজির বিহীন ঘটনা ঘটলো কিনা, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ । জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে আইনজীবীকে ।
❤ Support Us







