Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৩, ২০২৬

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) এবং শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)।

প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম ১৫ মিনিট আলাদা করে দেওয়া হবে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি

  • ১৫ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা
  • ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
  • ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ইতিহাস
  • ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার): ভূগোল
  • ২২ ফেব্রুয়ারি (সোমবার): গণিত
  • ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌতবিজ্ঞান
  • ২৪ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান
  • ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়

ঐচ্ছিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, শারীরশিক্ষা, সমাজসেবা এবং ওয়ার্ক এডুকেশন বিষয়ের পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি। এই পরীক্ষাগুলির তারিখ পরে জানানো হবে।

এছাড়া—

  • কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই অনুষ্ঠিত হবে।
  • সেলাই বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত।
  • অন্যান্য সব ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত।

মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদ পরীক্ষার সময়সূচির পাশাপাশি বিশেষ নির্দেশিকাও প্রকাশ করেছে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই রুটিন ও নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!