Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৬, ২০২৬

নেপালের উত্তরাংশে হড়পার ভয়াবহ তাণ্ডব, ভেসে গেল একাধিক গ্রাম

আরম্ভ ওয়েব ডেস্ক
নেপালের উত্তরাংশে হড়পার ভয়াবহ তাণ্ডব, ভেসে গেল একাধিক গ্রাম

উত্তর নেপালে হড়পার তাণ্ডব, জলের তোড়ে তছনছ রাস্তা, সেতু । ভেসে গিয়েছে প্রচুর গাড়ি ও ঘরবাড়ি । বুধবার সকালে আচমকা ভোটকোশি নদীর জল ভেঙে ভেসে গেল রাসুয়া ও নুয়াকোট এলাকা । উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল । নদীপাড়ের বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সতর্ক করেছে প্রশাসন ।

বুধবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে এবং হিমালয় অঞ্চলের তিব্বতের সীমান্তবর্তী এলাকা রাসুয়ায় বন্যাটি আঘাত হানে । তিব্বত থেকে নেপালে প্রবাহিত ভোটকোশি নদীতে জমে থাকা তুষার গলে যাওয়ার কারণে বন্যাটি হয়েছে । এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । নিখোঁজ হয়েছেন উদ্ধারকারী দলের বেশ কেয়েকজন ।

চিকিৎসক দল, স্কাউট এবং রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করার পর সামাজ মাধ্যমে পোস্ট করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ । চিন সংলগ্ন এ অঞ্চলে গত বছরও হিমবাহ ভেঙে প্রাণঘাতী বন্যা হয়েছিল, হতাহত হয়েছিলেন বহু । এবছরের হড়পার ভয়াবহতা আরও বেশি হওয়ার আশঙ্কা । ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ বাঁধসহ একাধিক অবকাঠামো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!