- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নাবালিকা ছাত্রীর ওপর যৌন অত্যাচার, গ্রেফতার প্রৌঢ়। অভিযুক্তের দোকানে তালা ঝোলালো এলাকাবাসী
রেল স্টেশন লাগোয়া ফাঁকা জায়গায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশি প্রৌঢ়। অভিযুক্তের দোকানে তালা লাগিয়ে দিল এলাকাবাসী। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে প্রৌঢ়কে। বসিরহাটের শিয়ালদহ–হাসনবাদ শাখার নিমদাঁড়িয়া–কোদালিয়া স্টেশন এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বছর ৫০ এর আকবর ঢালির একই দোকান আছে স্টেশনের কাছে। সেখানে প্রতিবেশী অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নিজের দোকানে ডাকে। ওই সময়ে দোকানে কেউ ছিল না। আকবর ঢালি নাবালিকাকে দোকানের পিছনে একটি ফাঁকা জায়গায় ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের ঘটনার কথা যাতে কাউকে না জানায়, তার জন্য নাবালিকাকে হুমকিও দেয় ওই প্রৌঢ়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। সে তার মাকে সব জানায়। ঘটনার কথা জানতে পেরে ওই নাবালিকা ছাত্রীর মা বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই বসিরহাট থানার পুলিশ অঙিযুক্ত আকবর ঢালিকে গ্রেপ্তার করে। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়। ঘটনা জানাজানি হতেই আজ সকালে এলাকাবাসীরা ওই প্রৌঢ়ের দোকানের তালা লাগিয়ে দেন। এদিন ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বসিরহাট জেলা হাসপাতালে। বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ধৃত আকবর ঢালিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ ও হাসনাবাদের জিআরপি।
❤ Support Us








