Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ৩১, ২০২৪

স্বপ্ন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা দেখা। সাইকেলে ব্রিটেন পাড়ি মঙ্গোলিয়ান যুবকের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বপ্ন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা দেখা। সাইকেলে ব্রিটেন পাড়ি মঙ্গোলিয়ান যুবকের

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একনিষ্ট ভক্ত মঙ্গোলিয়ান যুবক সাইকেলে ব্রিটেন পড়ি জমালেন। গ্যালারিতে বসে জীবনের প্রত্থম ফুটবল দেখতে ওল্ড ট্রাফফোর্ডে হাজির সে।

গোটা বিশ্বে ইংলিশ প্রেমিয়ার লিগের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কয়েক কোটি ভক্তের বিনিদ্র রাত কাটে ফুটবল ম্যাচের উত্তেজনায়। ভক্তদের ভালোবাসা কখনো কখনো পাগলামির পর্যায়ে চলে যায়। বিশাল সংখ্যক মানুষের সমাগমে গমগম করে উঠে স্টেডিয়াম। স্লোগানে, গানে, চিৎকারে তৈরি হয় উত্তেজনার আবহ। শুধু খেলার দিনেই নয়, কোন প্লেয়ার কোথায় গেল, কোথায় রেফারি ভুল করেছে, কোনটা ফাউল ছিল; এ নিয়ে পাড়ার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, বাসে-ট্রেনে ফুটবল প্রেমীদের চলে তুমুল তর্কবিতর্ক, বাকবিতণ্ডা। প্রিয় ক্লাব বেছে নেন, চলে ‘শত্রুতা’।

ফুটবলের ইতিহাসে ভক্তদের অনুরাগ কথা নতুন কিছু নয়। সেই তালিকায় নতুন সংযোজন ঘটালেন মঙ্গোলিয়ার এই ফুটবলভক্ত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একনিষ্ট ভক্ত যুবক সাইকেলে মঙ্গোলিয়া থেকে ১৪০০০ কিমি দূরের ব্রিটেন পাড়ি জমালেন। গ্যালারিতে বসে জীবনের প্রত্থম ফুটবল দেখলেন ওল্ড ট্রাফফোর্ডে।

নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ওচিরভানি– আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে কতটা ভালোবাসি তার প্রমাণ মঙ্গোলিয়া থেকে ব্রিটেনের ওল্ড ট্রাফফোর্ডে খেলা দেখতে আসা। আজ আমি আমার শৈশবের দেওয়া কথা রেখেছি। মাকে নিয়ে খেলা দেখতে এসেছি। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ম্যাঞ্চেস্টারের প্রতি আমার ভালোবাসা অটুট।

ব্যাটবোল্ড নিজেও ফুটবল খেলেন, তিনি রেড ডেভিলস – এর ভক্ত স্মৃতিচারণ করছেন সেপ্টেম্বর ২০১০ লিভারপুলের সাথে ম্যাচের কথা। ডিমিটার বার্বাতভ হ্যাট্রিক করেছিলেন সে ম্যাচে। ফাইনাল স্কোর ৩-২। ক্লাবের প্রতি হৃদয়ের আবেগ নিঙরে ব্যালবোল্ড তার প্রেরণার নায়ক হিসাবে বেছে নেন ওয়াইনে রনি কে। তিনি বলেন, ‘আমি ভালোবাসি নিজের কাজে কঠিন পরিশ্রম, বহুমুখীতা এবং কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। একারণেই রনি আমার প্রিয় ফুটবলার। রনি নিজেও তার শৈশবের স্বপ্ন পূরণ করে পেশাদার ফুটবলার হয়েছেন।’ ব্যাটবোল্ড বলেছেন নিজের ফুটবল জীবনের কথা কীভাবে দালালের পাল্লায় পড়ে তার প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল।

ইংলিশ প্রেমিয়ার লীগ দেখতে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, তুরস্ক, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া, কসোভো, সার্বিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, জার্মানি এবং ফ্রান্সের পেরিয়ে, শীত ও গরমে কষ্ট সহ্য করে, তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে মঙ্গোলিনায় অচিরভানির এই যাত্রা ফুটবল ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!