- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
ফের অশান্ত মণিপুর । গ্রেফতার ১৫ বিদ্রোহী
সোমবার সংসদে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।তার আগেই ফের অশান্ত হলো মণিপুর । পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে জখম ২৭ নিরাপত্তারক্ষী, নিহত ১ বিক্ষোভকারী ।অস্ত্র প্রত্যার্পনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর থেকেই মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ করার প্রয়াসে নেমেছে পুলিশ ও সেনার যৌথ দল। এই আবহে চাঁদাবাজি আর অবৈধ অস্ত্র কার্যকলাপের সাথে জড়িত একাধিক অভিযানে বিভিন্ন গোষ্ঠীর ১৫ জন বিদ্রোহী ক্যাডারকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।
৮ এবং ৯ মার্চ মণিপুরে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ । বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ১৫ জন ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।এবিষয়ে এক প্রশাসনিক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও, নিয়ন্ত্রণে ছিল। পাহাড় ও উপত্যকা জেলাগুলির প্রান্তিক আর ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান ও এলাকা নিয়ন্ত্রণ কাজ পরিচালনা করেছে ।’ জানা যাচ্ছে, পুলিশ ইম্ফল পশ্চিম জেলা থেকে ইম্ফল এনআরএফএম সংগঠনের পাঁচজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম — কেইশাম রবার্টসন মেইতেই ওরফে নানাও, মইরাংথেম তনু দেবী ওরফে চিনগ্লেম্বি ওরফে ইচান্থোই, নামেইরাকপম রাশিনি দেবী ওরফে থোইবি ওরফে মাঙ্গালৈমা, মেইকাম ইচান চানু এবং লাইশ্রাম মেনকা চানু ওরফে লানচেনব্ল । লুট এবং অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে ১ টি বাইক, ৫ টি মোবাইল ফোন, ও একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে।
৯ মার্চ, ইম্ফল পূর্ব জেলার পোরম্পট-পিএস-এর অধীনে গোলপতি মসজিদ আচৌবা আওয়াং লেইরাক থেকে এনআরএফএম সংগঠনের একজন সক্রিয় ক্যাডার সোনিয়া দেবীকে গ্রেফতার করা হয়। খোংমান নান্দেইবাম লেইকাই থেকে প্রে পাক-এর দুই সক্রিয় সদস্য চিরোম রোস্তম মেইতেই, হাইক্রুজাম অরবিন্দ সিংকে পাকরাও করা হয়। পশ্চিম ইম্ফলের জেলা ইমা থেকে লাইশরাম বোবোই মেইতেই , পালুজাম বাবু সিং এবং ইয়ুমনাম আথোইবি চানুকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা সাধারণ জনগণ, বেসরকারি সংস্থা, সরকারি কর্মকর্তা ইত্যাদির কাছ থেকে অবৈধ চাঁদা তুলত। তাঁদের দের প্রচুর টাকাপয়সা উদ্ধার হয়েছে।
তা ছাড়াও, মণিপুর পুলিশ ইম্ফল পশ্চিম জেলার সামুরো থেকে কেসিপি-এর একজন সক্রিয় সদস্য, শানধাম রোমেন সিংকে গ্রেপ্তার করছে। নংগবাম নিশান মেইতেই , আশাংবাম মানিকান্ত সিং এবং সোরোখাইবাম নংথোই সিং নামের তিন ইউপিপিকে সদস্যকেও গ্রেপ্তার করা হয়। মণিপুর পুলিশ জানিয়েছে, জাতীয় সড়ক-২ বরাবর প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী যানবাহনের চলাচলের জন্য ভীষণ গুরুত্বপুর্ণ রাস্তা। কুকি বিক্ষোভে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়লে, সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহনের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশের যৌথ নিরাপত্তা দল। মণিপুরের বিভিন্ন জেলায়, পাহাড় এবং উপত্যকায়, মোট ১০৯টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। তবে বিক্ষোভ প্রদর্শন নিয়ে কড়া বার্তা থাকা স্বত্বেও রাজ্যের কোনো জেলায় আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ কাউকে আটক করেনি।
পুলিশ জনসাধারণকে গুজবে বিশ্বাস না করার এবং মিথ্যা ভিডিও ছড়ানো, সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সচেতন থাকার জন্য আবেদন করেছে। অবিলম্বে লুট করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক স্থানীয় পুলিশ থানা অথবা নিরাপত্তা বাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্যও অনুরোধ করেছে। গত ১৩ ফেব্রুয়ারি, রাজ্যপালের কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের বৈঠক থেকে নির্দেশ দিয়েছিলেন ৮ তারিখ থেকে সে রাজ্যের সমস্ত রাস্তাঘাট সচল রাখতে। রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শনের বিরুদ্ধে দিয়েছিলেন কড়া বার্তা। সোমবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগু বিষয়ে লোকসভায় আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
❤ Support Us








