- চা । রু । ল । তা
- জুলাই ৩০, ২০২২
পুলিশের শীর্ষ পদে পাক মহিলা, পাকিস্তানে দৃষ্টান্ত মনীষা
মাত্র এক নম্বরের জন্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় উতীর্ণ হতে পারেননি তিনি । ভেঙে না পরে, সেই অসফলতাকেই কাজে লাগালেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকোবাবাদের বাসিন্দা মনীষা রুপেতা । সিন্ধু প্রদেশের পুলিশ বাহিনীর ডেপুটি সুপার পদে নিযুক্ত হলেন তিনি ।
রক্ষণশীলতা আর পুরুষের আধিপত্যের দাপট এড়িয়ে এই প্রথম পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু মহিলা, পুলিশের উচ্চপদে নিযুক্ত হলেন । ২৬ বছর বয়সী মনীষার এই মুহুর্তে ট্রেনিং চলছে । শীঘ্রই কাজে যোগ দেবেন তিনি। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পর, বাড়িতে জানিয়ে দেন সিন্ধু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন । সেই পরীক্ষায় ৪৬৮ জনের মধ্যে ১৬ তম স্থান অধিকার করেন তিনি। আরও বলেন, পাকিস্তানের মহিলাদের পড়াশোনার অধিকার থাকলেও তা শুধুমাত্র শিক্ষকতা ও ডাক্তরির মধ্যে সীমাবদ্ধ । প্রশাসনিক বা আইন সংক্রান্ত কাজে মহিলাদের খুব একটা দেখা যায় না । তাঁর তিন বোন ডাক্তার ও এক ভাই মেডিসিন পড়ছেন । তিনিই ব্যতিক্রম ।
মহিলারা অনেক সময়ই অপরাধে জড়িয়ে পড়েন । তাঁদের ‘রক্ষক’ প্রয়োজন । তিনি তাঁদের ‘রক্ষক’ হতে চান । কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যও দূর করতে চান।
❤ Support Us








