- Uncategorized দে । শ
- মে ২৬, ২০২৬
রাইস মিলের ছাইয়ে দূষণ, প্রতিবাদ এলাকাবাসীর
রাইস মিলের ছাই, জল-সহ বিভিন্ন বর্জ্যে অতিষ্ঠ কালনার ভবানন্দপুর গ্রামের বাসিন্দারা। এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করতে রবিবার রাইস মিলের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন। দেবচন্দ্র ঘোষ, আনন্দ মণ্ডলরা বলছিলেন, ‘রাইসমিলের ছাই সবসময় বাতাসে ভাসছে। এলাকার মানুষজনের নাকে-চোখে-মুখে ঢুকছে। সর্দি-হাঁচি-কাশি লেগেই রয়েছে। বিষয়টি সম্পর্কে বারবার মিল মালিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও ফল মেলেনি। তাই আমরা মিলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছি। ব্যবস্থা নেওয়ার দাবি তুলছি।’ দাবি জানাতে আসা গৌতম ব্যানার্জি, পার্থসারথি ঘোষদের বক্তব্য, ‘নিয়মিত ছাই বেরনোর ফলে এলাকার পরিবেশও সাঙ্ঘাতিকভাবে দূষিত হয়েছে।’ বিষয়টি স্থানীয় প্রশাসন ও পরিবেশ দপ্তরেরও নজরে আনবেন এলাকার বাসিন্দারা। রাইস মিল কর্তৃপক্ষ অবশ্য ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান গ্রামের বাসিন্দারা।
❤ Support Us








