Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ডিজিটাল বাংলা বর্ণমালার রূপান্তরে ঘটিয়ে ছিলেন বিপ্লব। ‘অভ্র’র প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান ‘একুশে পদক’-এ সম্মানিত করছে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিজিটাল বাংলা বর্ণমালার রূপান্তরে ঘটিয়ে ছিলেন বিপ্লব। ‘অভ্র’র প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান ‘একুশে পদক’-এ সম্মানিত করছে বাংলাদেশ

‘অভ্র’ সফটওয়্যারের প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান ও তাঁর পুরো টিম এবছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মান একুশে পদক পাচ্ছেন। সে দেশের অর্ন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা তথ্য নিশ্চিত করেছেন। ইউনিকোডে বাংলা ভাষা লেখবার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় এ সম্মান।

ভাষা হোক উন্মুক্ত। এই স্লোগানে ‘অভ্র’র পথচলা। গোটাবিশ্বে কম্পিউটারে বাংলা ভাষায় লেখবার ক্ষেত্রে ‘অভ্র’ কি-বোর্ড যে প্রতিরোধ্য একথা নিশ্চিতভাবেই বলা যায়। বিনামূল্যে, ব্যবহারে সহজ ইউনিকোড সফটওয়্যারটি বাংলা লেখার দীর্ঘ ঝক্কি-ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। সেই অভ্র কি-বোর্ডের আবিস্কারক মেহদী হাসান খান ও তাঁর পুরো টিমকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ দেবার ঘোষণা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার সে দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মান প্রাপকদের নাম ঘোষণা করণা করা হয়। প্রথমে কেবল মেহদী হাসানকে পদকের জন্য বেছে নেওয়া হলেও, তিনি একা পুরষ্কার নিতে রাজি হন নি। তাই অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাকি ৩ জনও দলগতভাবে একুশে পদক পাবেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে এ তথ্য দিয়ে লিখেছেন, ‘ আমরা মেহদী হাসান খানকে একুশে পদকের জন্য মনোনীত করেছিলাম। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরো তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারা এই অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের প্রত্যেককে সম্মানে ভূষিত করা হবে।’ স্রোতের বিপরীতে গিয়ে এই প্রথম বাংলাদেশে দলগতভাবে ‘একুশে পদক’-এ সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগেও হাসিনা সরকারের আমলে তাঁকে সম্মানে ভূষিত করতে চাইলে, তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। বাংলাদেশে এবছর মোট ১৪ নাগরিককে ‘একুশে পদক’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড.ইউনূসের অন্তর্বর্তী সরকার।

২০০৩ সালে কম্পিউটারে সহজে বাংলা লেখবার জন্য, অভ্র সফটওয়্যারের আবিষ্কার করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র মেহেদী হাসান। অনেক কাঠখড় পুড়িয়ে, বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছান তিনি। উন্মুক্ত করে দেওয়া হয় সকলের জন্য। বিপুল জনপ্রিয়তা পায় সেটি। বিশ্বের কোটি কোটি বাংলাভাষী মানুষ বেছে নেন এই কি-বোর্ডকে। সহজ, সরল ব্যবহারের পদ্ধতি, কি-বোর্ড লে-আউট সাজানোর সুবিধা এবং বিনামূল্যে ব্যবহারের সুযোগ – অভ্রকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। এর আগে বাংলা লেখার ক্ষেত্রে জনপ্রিয় ছিল, বিজয় সফটওয়্যার।

উল্লেখ্য, বাংলাদেশে বাংলা ভাষায় প্রথম জনপ্রিয় কিবোর্ড ছিল মুনীর কিবোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকার মুনীর চৌধুরী ছিলেন এটির আবিস্কারকর্তা। টাইপ রাইটারের জন্য বাংলা লেআউট ডেভেলপ করেছিলেন তিনি। জার্মানির তৈরি অপটিমা টাইপরাইটারের বাংলা এই সংস্করণ পরিচিত ছিল — অপটিমা মুনীর নামে। ৭১ -এর মুক্তিযুদ্ধে তিনি নিহত হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!