- ভা | ই | রা | ল
- জানুয়ারি ২০, ২০২২
টিকার ভয়ে একজন গাছে, অন্যজন ঝাঁপ দিয়ে জলে
ছবি: সংবাদ সংস্থা ।
উত্তরপ্রদেশ টিকা নিতে নারাজ দুই ব্যক্তি অদ্ভুত কাণ্ড ঘটালেন । একজন ভয়ে গাছে উঠে পড়লেন।আরেকজন আগাত হানলেন স্বাস্থ্যকর্মীকে। বালিয়ায় এই ঘটনা ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন স্বাস্থ্যকর্মী একজন মাঝিকে টিকা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, তিনি কিছুতেই রাজি হচ্ছেন না । স্বাস্থ্যকর্মীর জোড়াজুড়িতে নৌকা থেকে ঝাঁপিয়ে পরেন মাঝি। পরে স্বাস্থ্যকর্মীকে জলে ডুবিয়ে দেবার হুমকি দিয়ে তারওপর চড়াও হন।
অপর ব্যক্তি গাছে চড়ে বলতে থাকেন আমি ভ্যাকসিন নেব না। আমার ভয় করে। পরে গাছ থেকে নামিয়ে টিকা দেওয়া হয়। রেওতির বিডিও বলেছেন, দুই ব্যক্তিকেই বুছিয়ে-সুছিয়ে টিকা দেওয়া হয়েছে।
❤ Support Us








