Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৩১, ২০২২

বাবাকে ফোন করেই, হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ মডেলের ।

বাবাকে ফোন করেই, হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ মডেলের ।

রাজস্থানের যোধপুরের একটি হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন একজন মডেল, গুনগুন উপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার আগে তিনি তাঁর বাবাকে ফোন করে বলেছেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমার মূত্যুর পর তুমি আমার মুখের দিকে তাকিও।’
গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ হোটেলে ছুটে যায়। তত ক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, গুনগুনের বুকে চোট লেগেছে, পায়ের হাড় ভেঙেছে। চিকিৎকরা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, টানা রক্ত দিতে হচ্ছে।জ্ঞান ফিরলেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!