- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৩, ২০২৫
আন্তর্জাতিক নাট্য উৎসবে স্মরণে মৌ রায়চৌধুরী। মরণোত্তর সম্মাননা মনোজ মিত্র ও উষা গাঙ্গুলিকে
৩ জানুয়ারি, শুরু হবে তিনদিনের কলকাতা আন্তর্জাতিক নাট্য উৎসব । দেশের, বিদেশের বিভিন্ন নাট্য গোষ্ঠী, অভিনেতা, পরিচালক ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কৃতিকর্মী যোগ দেবেন উৎসবে, শীতের আমেজ মেখে সর্বার্থে নাটকের রাজশহর কলকাতা প্রস্তুত। প্রথমদিনেই প্রয়াত সংস্কৃতিকর্মী ও শিল্প-সংগঠক মৌ রায়চৌরুরীর স্মৃতিতে, মরণোত্তর সম্মান জ্ঞাপন করা হবে মনোজ মিত্র এবং উষা গঙ্গোপাধ্যায়কে।
২০২৪ সালের ৭ মে দুরোরোগ্য ব্যাধির সঙ্গে লড়তে লড়তে ইহজাগতিকতাকে স্তব্ধ করে দিয়ে চিরস্মরণীয় হয়ে ওঠেন মৌ রায়চৌধুরী। বয়স হয়েছিল কুল্লে ৫৩, তাঁর অকাল মৃত্যু মানতে পারেনি কলকাতার বহুমুখী সাংস্কৃতিক অঙ্গন। প্রাণচঞ্চল, হাসিখুশি এবং সংস্কৃতির সাংগঠনিক উদ্যোগে মৌ এক উজ্জ্বল দৃষ্টান্ত। রবীন্দ্রমগ্ন, কবিতা নারী, নাটকেরও নারী। স্বজন ও সুজনেরা তাঁকে ভুলতে পারবে না। নানারকম কর্মকান্ড, তাঁর ছড়িয়ে থাকার মতো তাঁকে স্মরণ করতে চায় বঙ্গসংস্কৃতির উৎস কেন্দ্র। নাটকের প্রতিও মৌ রায়চৌধুরীর আগ্রহ ছিল শহরের আরেক গৌরব। এসব স্মৃতিকে ছুঁয়ে থাকতে চান তাঁর স্মরণ করে আন্তর্জাতিক নাট্য উৎসবের শুরুতেই, ৩ জানুয়ারির সন্ধ্যায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মরণোত্তর সম্মান জানানো হবে ভারতীয় নাটকের প্রয়াত দুই নক্ষত্র মনোজ মিত্র আর উষা গাঙ্গুলিকে। এদিন, নাট্যগুরু সম্মান দেওয়া হবে সোহাগ সেন, দুলাল লাহিড়ী, পঙ্কজ মুন্সী ও মেঘনাদ ভট্টাচার্যকে। সন্ধ্যায়, সম্মাননা অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে দুবাইয়ের এমিরেটস বেঙ্গল নাট্যগোষ্ঠীর ‘প্রহসন’। দ্বিতীয় দিন, সকাল ১০টায় অভিনীত হবে ‘আক্ষরিক’। দুপুর দুটোয়, মেলবোর্নের ‘চক্রব্যুহ’ এবং নিউজিল্যান্ডের নটরিয়েলি প্রযোজিত ‘সাক্ষী’ এবং সন্ধ্যে ৭টায় নিউজার্সির ‘নো ম্যানস ল্যান্ড’। ৫ জানুয়ারি, উৎসব শেষ হবে, আর এদিনই মঞ্চস্থ হবে ‘আলাপ কলকাতার’ পদ্মানদীর মাঝি । উৎসবের শেষ নাটক নান্দীকারের ‘পাঞ্চজন্য’। নির্দেশক সোহিনী সেনগুপ্ত।
সব মিলিয়ে উৎসাহ ফুটছে, মৃদু উষ্ণ জলের মতো। নাটক কলকাতার আবেগে, যুক্তিতে আর অভ্যাসে। এসত্য দৃপ্তভঙ্গিতে জানাতে তৈরি যৌবনমুখর শহর। বইমেলার আগে, এটাও সম্ভবত শহরের নির্মাণ আর সৃজনের আরেক স্বতঃস্ফূর্ত তরঙ্গের মুখ হয়ে উঠবে।
❤ Support Us








