Advertisement
  • দে । শ
  • জুন ৯, ২০২৫

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন, উন্নতির আশ্বাস সাংসদ শর্মিলার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন, উন্নতির আশ্বাস সাংসদ শর্মিলার

কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল সরেজমিনে পরিদর্শন করলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ ডাঃ শর্মিলা সরকার। সংশ্লিষ্ট ব্লকের বিডিও আসিফ আনসারি, স্বাস্থ্য আধিকারিক নিশার হোসেন সাউ, খাদ্য সুরক্ষা আধিকারিক সেখ মহম্মদ নাসিমদের সঙ্গে নিয়ে সিঙ্গি স্বাস্থ্যকেন্দ্রে আসেন সাংসদ। চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। সাংসদকে সামনে পেয়ে এলাকার মানুষজন স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার, নার্স, ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানান। সাংসদের আশ্বাস, ‘খুব শিগগিরই মেডিক্যাল অফিসার ও নার্স নিয়োগের ব্যবস্থা করা হবে।’ সাংসদের আশ্বাস পেয়ে খুশি এলাকার মানুষজন। জানা গেল, সাংসদের সংসদ তহবিলের অর্থে সিঙ্গি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনের বসার জন্যে শেড ও স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার গেট তৈরি হবে। লাইট লাগানো হবে। পানীয় জলের মেশিন বসানো হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!