Advertisement
  • দে । শ
  • আগস্ট ৫, ২০২৫

আমার পাড়া আমার সমাধান:‌ বিডিও–‌র সামনে সমস্যা তুলে ধরলেন গ্রামের মানুষ

আরম্ভ ওয়েব ডেস্ক
আমার পাড়া আমার সমাধান:‌ বিডিও–‌র সামনে সমস্যা তুলে ধরলেন গ্রামের মানুষ

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘‌আমার পাড়া আমার সমাধান’‌ ঘিরে সাড়া পড়ে গেছে জেলায়। এদিন ওই কর্মসূচিতে মানুষ ভিড় জমালেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়ার তিনটি বুথে। এদিন স্যান্ডেলবিল পঞ্চায়েতের বাঁকড়ার ৩ টি বুথ নিয়ে ‘‌আমার পাড়া আমার সমাধান’‌ ক্যাম্পে গ্রামের মানুষ ভিড় করেন। তাঁরা এলাকার সমস্যা তুলে ধরেন। গ্রাম গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি নিজে। পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজিও উপস্থিত ছিলেন। পাশাপাশি চলেছে দুয়ারে সরকার শিবির। মানুষের একাধিক সমস্যার সমাধান ও দুয়ারে সরকার ১১৭, ১১৮, ১১৯ এই তিনটি বুথের মানুষ একত্রিত হয়ে এদিন নিজেদের এলাকার কোথায় জল জমছে, কোথায় রাস্তা খারাপ, পানীয় জলের কল দরকার এসব নিয়ে আলোচনা করে সরকারি প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে সরকার প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার নতুন কর্মসূচিতে সাধারণ মানুষের যে অলিতে গলিতে রাস্তা, আলো, পানীয় জল ,নিকাশি সমস্যার মত একাধিক সমস্যা পাড়াতে সমাধান করে ফেলছেন। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন, ‘‌এটাই তো সরকারে উদ্দেশ্য। গ্রামের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই খুঁজে বার করে তার সমাধান করবেন। এজন্য রাজ্য সরকার প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। নিজেদের পাড়ার সমস্যার যেটাকে প্রাধান্য দেবেন এলাকার মানুষ তা সঙ্গে সঙ্গে সমাধান করে দেওয়া হবে।’‌ বিডিও নিজে গ্রামে পাড়ায় গিয়ে মানুষের কথা শোনেন। এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!