- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৬, ২০২৫
২০০২ ভোটার তালিকায় নাম থাকলেও আসেনি এনুমারেশন ফর্ম, ওয়েবসাইটেও অমিল তথ্য । নির্বাচন কমিশনের দারস্থ বহু ভোটার, সাহায্যের আশ্বাস মহকুমাশাসকের
২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নাম নেই। পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েত গঙ্গানন্দপুর এলাকার এমনই ১১ ভোটার পড়েছেন মহা ফাঁপড়ে। তাদের তথ্য আপলোড করা যাচ্ছে না। তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এই ঘটনায় নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। বললেন, ‘ওরা ২০০২ সাল থেকে ভোট দিচ্ছেন। অথচ কমিশনের ওয়েবসাইটে নাম নেই। এতো প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত কমিশনের।’ জানা গেল, ওই এলাকাটি ৩০ ও ৩১ নম্বর অংশে বিভক্ত। ২০০২ সালের ভোটার লিস্টের সংযোজন তালিকায় তাদের নাম ছিল। তবু কেন ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম উঠল না’ বুঝতে পারছেন না অনিতা দেবনাথ, রাধারানি ভৌমিক, বিশ্বজিৎ কীর্তনিয়ারা। প্রমাণ হিসেবে ভোটার তালিকার কপিও কমিশনকে জমা দিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট বিএলও নারায়ণ দেবনাথ জানান, ‘ফর্ম আপলোড করতে গেলে জমা দেওয়া তথ্যের সঙ্গে ম্যাচ (মিল) করছে না।’ বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালনার মহকুমাশাসক অহিনসা জৈন।
এদিকে কেতুগ্রামের শান্তিনগরের বাসিন্দাদের ভোটার কার্ড, আধার কার্ড সবই হয়েছে। কিন্তু ২০০২-র ভোটার তালিকায় নাম নেই একটি বুথের ৫০ শতাংশ ও অন্য বুথের ২ শতাংশ ভোটারের। ২০০২-র ভোটার তালিকায় নাম নেই কালনার বহু পদ্মনেতারও। কালনা ২নং ব্লকের সাতগাছিয়া, জিউধারা, শাসপুর, রামকৃষ্ণপল্লী, সুভাষপল্লীতে ওপার বাংলার বহু মানুষ বাস করেন। মতুয়া সম্প্রদায়েরও বহু মানুষ রয়েছেন। তাদের একটা বড়ো অংশের নাম নেই ২০০২-র ভোটার তালিকায়। সূত্রের খবর, নাম না থাকায় প্রকাশ্যে সোচ্চার না হতে পারলেও দলের অন্দরে ক্ষোভ উগরে দিচ্ছেন ২০০২-র ভোটার তালিকায় নাম না থাকা পদ্মনেতা ও কর্মীরা।
পূর্বস্থলীর কালেখাঁতলা আর কেতুগ্রামের শান্তিনগরে ভিন্ন চিত্র, এখানকার সিংহভাগ বাসিন্দাই বাংলাদেশ থেকে এসেছেন। দুটি এলাকারই প্রায় ৫২ শতাংশ বাসিন্দার নাম নেই ২০০২-র ভোটার তালিকায়। তা জেনেই দুই এলাকাজুড়ে উদ্বেগ-দুশ্চিন্তার কালো মেঘ। ‘আবার বাংলাদেশ ফিরে যেতে হবে নাতো?’ এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে। খোঁজ নিয়ে জানা গেল, কেউ ২০ বছর, কেউ বছর দশেক আগে, কেউবা বছর পাঁচেক আগে শান্তির খোঁজে বাংলাদেশ থেকে কাঁটাতার ডিঙিয়ে চলে আসেন। একদল পূর্বস্থলী ২নং ব্লকের কালেখাঁতলা ১নং পঞ্চায়েত এলাকায় ঘাঁটি গাড়েন। এই এলাকার ১৯৬ নং বুথে মোট ভোটার ৮৫০ জন। ২০০২-র তালিকায় নাম নেই ২৫০ জনের। ১৯৭নং বুথের ৯৫০ ভোটারের মধ্যে ২০০২-র তালিকায় নেই ৫০০ ভোটারের নাম।
❤ Support Us







