Advertisement
  • Uncategorized এই মুহূর্তে
  • ডিসেম্বর ১০, ২০২২

দাবিতে অনড়, দ্বিতীয় দিনেও উঠল না মেডিক্যালে ছাত্রদের অনশন

আরম্ভ ওয়েব ডেস্ক
দাবিতে অনড়, দ্বিতীয় দিনেও উঠল না মেডিক্যালে ছাত্রদের অনশন

অনশনে অনড় মেডিক্যাল কলেজের ছাত্ররা।অধ্যাপকদের আশ্বাসেও ধর্মঘট প্রত্যাহারে রাজি নন তারা।

গত সোমবার থেকেই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্ররা বিক্ষোভ জানাচ্ছেন। ঘেরাও হয়েছেন কলেজের অধ্যক্ষ, সুপার ও নার্সরা। কর্তৃপক্ষের সাথে আলোচনায় সমাধানসূত্রের ইঙ্গিত মেলায়  ৩৪ ঘণ্টা পর মঙ্গলবারই ঘেরাও তুলেও নিয়েছিলেন তারা ।আন্দলোনকারীদের নেতা অনিকেত কর জানান,তারা অধ্যক্ষের সাথে অনেক আশা নিয়ে আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, কিন্ত তাদের আশা পূর্ণ হয়নি। বুধবার অধ্যক্ষ্যের সাথে আলোচনা করতে গিয়ে তারা দেখেন যে অধ্যক্ষের ঘর ফাঁকা এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরাও সেখানে অনুপস্থিত। এই অবস্থায়  নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটের ডাক দেন মেডিক্যাল কলেজের পাঁচ ছাত্র।

বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিনিধি অনিকেত কর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তারা রাজনীতি করতে নয় পড়াশোনাতেই বেশি আগ্রহী।  তবে  তাদের  ন্যূনতম দাবি দাওয়া কলেজ কর্তৃপক্ষ শুনতে আগ্রহি নন।সেই জন্যেই তাদের এই অনশন।

এদিকে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিকিৎসক-অধ্যাপকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রিভ্যান্স কমিটি গঠন করেছেন । পাশাপাশি কলেজের ডায়াগনস্টিক ল্যাব শুক্রবার কেন  বন্ধ থাকে তার তদন্তের জন্য অধ্যক্ষ সাত সদস্যের কমিটি তৈরী করে দিয়েছেন এবং তারা যাতে ৭২ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত রিপোর্ট পেশ করে তার ওপর জোর দিয়েছেন। সমস্যা সমাধানে তাণরা জোর দিচ্ছেন ছাত্র শিক্ষক দ্বিপাক্ষিক আলোচনার ওপর।


❤ Support Us
error: Content is protected !!