Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৪

ছত্তিসগড়ের নারায়ণপুরে মাওবাদী হানা বানচাল, অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ছত্তিসগড়ের নারায়ণপুরে মাওবাদী হানা বানচাল, অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ

ছত্তিসগড়ে মাওবাদী আক্রমণের ঘটনা উপর্যুপরি বেড়েই চলেছে। আজ সকালে বিজাপুর পুলিশের তৎপরতায় আরও একটি হামলার চক্রান্ত বানচাল হয়ে যায়। রাজ্যের গউরদন্দ ও চামেলি অঞ্চলে  নকশালপন্থীরা দুটি নির্মীয়মাণ মোবাইল টাওয়ার উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, যা সম্পূর্ণ ব্যর্থ হয় পুলিশের তৎপরতায়। এলাকা দুটি নারায়ণপুর জেলার ছোটেডোঙ্গার থানার অন্তর্গত।
এলাকায় এখনও সংশ্লিষ্ট জেলা পুলিশ ও আই টি বিপির গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন।
গত ২৫ মে বিজাপুরের জাপ্পেমারকা ও কামকানার অঞ্চল সংলগ্ন জঙ্গলে  নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে  দুই মাওবাদীর মৃত্যু হয়।
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, অস্ত্রশস্ত্র , ওয়্যারলেস যযোগাযোগের যন্ত্রপাতি, মাওবাদীদের ইউনিগফর্ম, ওষুধ,  নিষিদ্ধ প্রচারপুস্তিকা , বেশ কিছু অন্যান্য বইপত্র, দৈনন্দিন জীবনের ব্যবহার করার মতো জিনিসপত্র অকুস্থল থেকে উদ্ধার হয়েছে।
গত মাসের ২৯ তারিখে বস্তার জেলার কঙ্কর নামক এলাকায় তিন নিরাপত্তা কর্মী নকশালপন্থীদের হাতে নিহত হন।
এই ঘটনাগুলি ইঙ্গিত করে , মাওবাদি সংগঠন নিষিদ্ধ করা হলেও ,ভারতের মাটি থেকে তা সম্পূর্ণ মুছে যায়নি। ছত্তিসগড়ের পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। একের পর এক মাওবাদী হামলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট করছে ,তা একপ্রকার নিশ্চিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!