Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৫, ২০২৫

‌প্যারিসের পর এবার অস্ট্রাভা গোল্টেন স্পাইক মিটেও সোনা নীরজ চোপড়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্যারিসের পর এবার অস্ট্রাভা গোল্টেন স্পাইক মিটেও সোনা নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ব্যর্থতার পর থেকেই সময়টা ভাল যাচ্ছে নীরজ চোপড়ার। কদিন আগেই প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন। এবার অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটেও জিতে নিলেন ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ার সোনা জেতার পথে তিনি ছোড়েন ৮৫.‌২৯ মিটার। অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটে প্রথমবার নেমেই বাজিমাত নীরজ চোপড়ার।
অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিট মর্যাদাপূর্ণ একটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ক্যাটাগরি ‘‌এ’‌ ইভেন্ট। আগে কখনো এই প্রতিযোগিতায় নামেননি। অভিষেকেই সোনা জিতে নিলেন। যদিও ব্যক্তিগত সেরা ৯০.২৩ মিটার থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন নীরজ। এই মরশুমেই দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের বাধা টপকে ছিলেন।
নিজের সেরা থ্রো–এর কাছাকাছি না পৌঁছলেও ৯ জন প্রতিযোগীর মধ্যে আধিপত্য দেখিয়েছেন নীরজ চোপড়া। যদিও এই প্রতিযোগিতায় তাঁর প্রধান প্রতিপক্ষ জুলিয়ান ওয়েবার অংশগ্রহন করেননি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স অবশ্য নেমেছিলেন। ৮৩.‌৬৩ মিটার থ্রো করে তিনি তৃতীয় স্থানে শেষ করেন। আর ৮৪.‌১২ মিটার ছুড়ে রুপো জিতেছেন দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিথ। এটাই তাঁর ব্যক্তিগত সেরা।
এই প্রতিযোগিতায় নীরজ অবশ্য সাম্প্রতিক সময়ের তুলনায় বেশি ধারাবাহিকতা প্রদর্শন করেছেন। প্যারিসে তাঁর চারটি থ্রো ফাউল হয়েছিল। অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটে চারটি বৈধ থ্রো করেছেন। সবগুলোই ৮০ মিটারের বেশি। অস্ট্রাভা দর্শকদের তাঁর শেষ প্রচেষ্টার জন্য সমর্থন করার আহ্বান জানিয়ে বড় ফিনিশের চেষ্টা করেছিলেন নীরজ। কিন্তু থ্রো ৮৫ মিটারের কম হবে বুঝতে পেরে ইচ্ছাকৃতভাবে ফাউল লাইন অতিক্রম করেছিলেন। সোনা নিশ্চিত হওয়া সত্ত্বেও নীরজ তাঁর চূড়ান্ত প্রচেষ্টার পরে দৃশ্যত হতাশ হয়ে পড়েছিলেন।
২০ জুন প্যারিস ডায়মন্ড লিগে জয়ের পর এটা নীরজের টানা দ্বিতীয় সোনা নীরজের। অস্ট্রাভায় এই জয় সামনে মাসের মার্কি ইভেন্ট, ভারতের প্রথম বড় আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা নীরজ চোপড়া ক্লাসিকের আগে তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তবে নীরজের পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!