- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৬, ২০২৩
শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক, উৎসবের মরশুমে কমতে পারে মদের দাম!
শনিবার দিল্লিতে ৫২ তম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জিএসটি হারে পরিবর্তন আসতে পারে বেশ কিছু পণ্যে। একাধিক মহল মনে করছে, মদ প্রস্তুতকারক ও বিক্রয়কারী সংস্থাগুলির জন্য সুখবর আনতে পারে শনিবারের এই জিএসটি কাউন্সিলের বৈঠক। সূত্র মারফত জানা যাচ্ছে, কাউন্সিল গুড়ের উপর জিএসটির হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করতে পারে। এছাড়াও, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল বা ইএনএ -র উপর আরোপিত কর সম্পর্কেও কাউন্সিল এই বৈঠক থেকে স্পষ্ট কোনও ব্যাখা দিতে পারে।
গুড় বা আখ অথবা বীটমূলের রস বের করার সময় একপ্রকার ঘন তরল পাওয়া যায়। এটিকে জমিয়ে -একরকম ভাবে পচিয়ে মদ তৈরি করা হয়। এই পদ্ধতিতে তৈরি হওয়া এমন একটি মদ হচ্ছে “রাম”। গুড়ের উপর থেকে জিএসটি কমলে এই মদ তৈরিতে খরচ কমতে পারে, ফলে দাম কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাম-এর। যা বড় খুশির কারণ হবে সুরাপ্রেমীদের জন্য। কেন না সুরাপ্রেমীদের একটা বড় অংশই হচ্ছে ” রাম” ভক্ত।
আরও একাধিক সিদ্ধান্ত এবারের বৈঠক থেকে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। যেমন ইভি ব্যাটারি, বিমা কোম্পানি এবং মিলেটের জিএসটি হার নিয়ে আলোচনার বড় সম্ভাবনা। ইতিমধ্যেই ফিটমেন্ট কমিটির সুপারিশ সামনে এসেছে। বাজরার উপর জিএসটি ১৯ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সুপারিশ করা হয়েছে সেই কমিটির রিপোর্টে । এমনকি খোলা জায়গায় বাজরা থেকে তৈরি আটা বিক্রিতে কোনও জিএসটি না নেওয়ার সুপারিশও করা হয়েছে ওই রিপোর্টে।
ফিটমেন্ট কমিটির সুপারিশ অনুযায়ী কোনও ব্যক্তি যদি প্রি -প্যাকেজ বাজরা বিক্রি করেন তবে তাঁকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। কিন্তু যদি এই শস্য থেকে আটা বের করে বিক্রি করা হয়, তবে জিএসটি-র হার হবে ১২ শতাংশ। একটি সূত্র দাবি করছে, মিলেট নিয়ে ‘জিরো শতাংশ’ জিএসটি নীতির পথে হাঁটতে পারে সরকার। কেন না ২০২৩ সাল হচ্ছে “ইন্টারন্যাশনাল মিলেট ইয়ার”।
৫২ তম জিএসটি বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
❤ Support Us







