- Uncategorized এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২০, ২০২২
স্মৃতির উদ্দেশ্যে কটাক্ষ কংগ্রেস নেতা্র, কড়া প্রতিক্রিয়া জানালেন আমেঠির সাংসদ
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর প্রতি কটাক্ষ কংগ্রেস নেতার। পাল্টা প্রতিক্রিয়া জানালেন স্মৃতিও। নারী বিরোধী বলে কংগ্রেস্কে আক্রমণ বিজেপির নেতাদের।
উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই মঙ্গলবার সোনভদ্র জেলায় একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের সামনে আমেঠির উন্নয়নের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যে আমেঠিতে গান্ধী পরিবার থেকে সঞ্জয় রাজীব, রাহুল বহুবার নির্বাচনে জিতেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তারা। ভারত হেভি ইলেক্ট্রিকাল লিমিটেডের (ভেল) মত সংস্থা তাদের সময়েই গড়ে উঠেছে । সেখানে আজ অর্ধেকের বেশি কারখানা বন্ধ। এরপরই অমেঠির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে তাঁর পূর্ব পেশার প্রতি ইঙ্গিত করে তীব্র আপত্তিকর মন্তব্য করেন অজয়।
পাশাপাশির রাইয়ের আরও সংযোজন যে পরবর্তী নির্বাচনে আমেঠি থেকে রাহুল গান্ধী লড়বেন। অন্তত আমেঠির সাধারণ মানুষের তেমন ইচ্ছা।
सुना है @RahulGandhi जी आपने अपने किसी प्रांतीय नेता से अभद्र तरीके से 2024 में अमेठी से लड़ने की घोषणा करवाई है।
तो क्या आपका अमेठी से लड़ना पक्का समझूँ? दूसरी सीट पर तो नहीं भागेंगे? डरेंगे तो नहीं???
PS: You & Mummy ji need to get your mysoginistic goons a new speechwriter.
— Smriti Z Irani (@smritiirani) December 19, 2022
কংগ্রেস নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চুপ করে থাকেনি বিজেপি। স্মৃতি ইরানি নিজে টুইট করে এই কংগ্রেস নেতার এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস দলকে। কেন্দ্রীয় মন্ত্রী রাহুলকে ট্যাগ করে বলেন যে আমেঠি থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে দাঁড়ানোর কথা কংগ্রেস দলের এক নেতা বলছেন। কিন্তু রাহুলের উদ্দেশ্যে তাঁর তীক্ষ্ণ কটাক্ষ, ২০১৯ নির্বাচনের মত তিনি আমেঠি লোকসভা থেকে অন্য কোথাও পালিয়ে যাবেন না তো? এরপরই কংগ্রেসের প্রদেশ নেতাকে নারীবিদ্বেষী গুণ্ডার সাথে তুলনা করেন তিনি। আর বলেন যে রাহুল ও তাঁর মা সোনিয়া একজন ভাল লোক নিয়োগ করে যে এই গুণ্ডাদের জন্য বক্তৃতা লিখে রাখবে।
বিজেপির অন্য নেতারাও কংগ্রেস নেতার এই মন্তব্যকে চূড়ান্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা আনন্দ দুবে জানান, যে দল থেকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এসেছে, যে দলের সভাপতি দীর্ঘদিন ধরেই একজন মহিলা সেই দলের কোনো নেতার থেকে মহিলাদের প্রতি এমন মন্তব্য আসা অত্যন্ত লজ্জাজনক। কংগ্রেস যে বরবরই নারী প্রগতির বিরোধী এই ধরণের মন্তব্য তার প্রমাণ বলে মন্তব্য করেন আনন্দ।
কংগ্রেসের শীর্ষ নেতাদের পক্ষ থেকে বিজেপির সমালোচনার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন ভারতঐক্য যাত্রা্র কারণে রাজস্থানে অবস্থান করছেন। যেখানে শতদিবসের যাত্রা শেষে বিজেপি নেতাদের সমালোচনার জবাবে ‘ঘৃণার বাজারে ভালোবাসার দোকান’ খোলার কথা বলেছেন। কিন্তু স্মৃতির এই মন্তব্যের বিরুদ্ধে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
❤ Support Us








