Advertisement
  • Uncategorized
  • মে ২৮, ২০২৬

প্রতারনার অভিযোগ কেতুগ্রামে, গ্রেফতার এক

প্রতারনার অভিযোগ কেতুগ্রামে, গ্রেফতার এক

মা তারার নামে আশ্রম তৈরি হবে। তারজন্য গুরুদেবের কাছে কয়েক দফায় ২১ লাখ টাকা হাতিয়েছিল শিষ্যরা। এমনকী আশ্রমের নামে জমি দেওয়া ও একটি হোটেল তৈরি করে দেওয়ারও টোপ দেয় তারা। বিষয়টা যে সম্পূর্ণ ভাঁওতা তা বুঝে কেতুগ্রামের চাকটা গ্রামের বাসিন্দা ‘গুরুদেব’ সুভাষ কৈবর্ত্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ পীযূষ সাহা নামে এক শিষ্যকে পাকড়াও করেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা পীযূষকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বাকি অভিযুক্ত পীযূষের দাদা দেবদাস সাহা, ভাই তপন সাহা, পায়েল মজুমদার, জ্যোতিষ মজুমদার, পাপিয়া মজুমদাররা মাস ছয়েক আগে চাকটায় এসে সুভাষের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। সাধুসেবার জন্য প্রায়ই সুভাষের কাছে আসতেন। তারপরই উস্থি থানার বাহিরপোয়া মৌজায় ৩ শতক জমির উপর আশ্রম ও বারুইপুরে হোটেল কিনে দেওয়ার টোপ দেন। টোপ গিলে কয়েক দফায় মোট ২১ লাখ ১০ হাজার টাকা দেন সুভাষ। অভিযুক্ত পায়েল মজুমদার ও পাপিয়া মজুমদার সুভাষের কাছ থেকে ৩৫০ গ্রামের কাছাকাছি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। সুভাষ জানান, ‘আমি পীযূষের বাড়ি গিয়ে টাকা ও গহনা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে। হুমকি দেয়। তারপরই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।’ যোগ করেন, ‘রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার অনেক শিষ্য আছে। কিন্তু ওরা যে এভাবে আমাকে ঠকাবে বুঝতে পারিনি। ওদের কঠোর শাস্তি চাইছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!