- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৩, ২০২৩
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সরব ওআইসি, পাল্টা তোপ ভারতের
জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে সাংবিধানিক বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই সিদ্ধান্ত জানার পরেই তাকে বেআইনি বলে বিবৃতি প্রকাশ করেছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসি। ইসলামিক রাষ্ট্রের এই বিবৃতিকে পাল্টা তীব্র কটাক্ষ করল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে, যারা নির্লজ্জভাবে সীমান্ত এলাকায় সন্ত্রাস ছড়ায় তাদের নির্দেশেই এই বিবৃতি জারি করেছে ইসলামিক সংগঠনটি। তাই এই সংগঠনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সুপ্রিম কোর্ট গত সোমবার জানিয়ে দিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছিল। তার পর থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন কাশ্মীরের একাধিক নেতা। সেই পথেই হেঁটেছে ওআইসি। ইসলামিক রাষ্ট্রগুলোর এই সংগঠনের মতে, অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে। ইসলামিক রাষ্ট্রগুলোর এই সংগঠনের বিবৃতিতে বলা হয়, “জম্মু-কাশ্মীরের আমজনতার পাশে রয়েছে ওআইসি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সনদ মেনেই যেন তাঁদের সমস্যা মেটানো হয়, সেই দাবি করছি আমরা।” উল্লেখ্য, ওআইসিকে বিশ্বের সমস্ত ইসলামিক রাষ্ট্রের কণ্ঠস্বর বলে অভিহিত করে আন্তর্জাতিক মহল। এবার তারা জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সরব হল।
❤ Support Us







