Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

বিপন্ন রুজি-রুটি! টানাপোড়েন পেরিয়ে বাণিজ্যের পথে ইসলামাবাদ–কাবুল, খুলতে পারে টোরখাম সীমান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপন্ন রুজি-রুটি! টানাপোড়েন পেরিয়ে বাণিজ্যের পথে ইসলামাবাদ–কাবুল, খুলতে পারে টোরখাম সীমান্ত

পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর সে জটিলতা আরও বেড়েছে। এক দিকে সীমান্ত ব্যবস্থাপনাঅন্য দিকে জঙ্গি কার্যকলাপ ও নিরাপত্তা নিয়ে পারস্পরিক অভিযোগএ দুইয়ের মাঝেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে দুদেশের সম্পর্ক। পাকিস্তানের অভিযোগআফগান ভূখণ্ড ব্যবহার করে তার দেশে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। অন্য দিকে আফগানিস্তানের পাল্টা দাবিপাকিস্তান রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে সীমান্ত বন্ধ রাখছে। আর পারস্পরিক সন্দেহই সীমান্ত উত্তেজনাকে ক্রমশ যুদ্ধপরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে একাধিক বার। বন্ধ হয়েছে বাণিজ্য।

আফগান-পাক শান্তি প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েছে। ফলে, দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যতম রুট টোরখাম সীমান্ত খুলবে কি না, প্রশ্ন উঠছিল। দীর্ঘ দিন ধরে অচলাবস্থায় থাকার বাণিজ্যে ফের গতি আনার ইঙ্গিত মিলল এবার দু-শের তরফে। বাণিজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তানের ব্যবসায়ী মহল আলোচনায় বসেছে। টোরখাম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার বিষয়েই মূলত এই আলোচনাযা দুই দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তালিবান-শাসিত আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছেপাকিস্তানের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে একটি প্রতিনিধিদল গঠনে তাঁরা সম্মত হয়েছে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ীএই প্রতিনিধিদলের কাজ হবে টোরখাম সীমান্ত পুনরায় খোলার বিষয়ে বাস্তবসম্মত পথ খুঁজে বার করা।

সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, রবিবার একটি ভার্চুয়াল বৈঠকে পাকিস্তানের চেম্বার অব ইন্ডাস্ট্রি সীমান্ত খোলার লক্ষ্যে আলোচনার প্রস্তাব দেয়। আফগান পক্ষ সে প্রস্তাব গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ীআগামী সপ্তাহে আফগানিস্তানের জালালাবাদে উভয় দেশের ১২ জন করে প্রতিনিধিকে নিয়ে বৈঠক হওয়ার কথা। সেখানে প্রথম ধাপে সীমান্তে আটকে থাকা পণ্যবাহী ট্রাক পারাপারের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। তার পর ধাপে ধাপে সম্পূর্ণ সীমান্ত পুনরায় খোলার বিষয়টি বিবেচনায় আসবে। টোরখাম সীমান্ত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অন্যতম প্রধান বাণিজ্যিক করিডর। খাদ্যশস্যজ্বালানি তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও বাণিজ্যিক পণ্যের বৃহৎ অংশ এই পথেই যাতায়াত করে। ফলে সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর সরাসরি আর্থিক চাপ পড়েছে।

অন্যদিকে, রবিবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লান্ডি কোটাল এলাকায় অবিলম্বে টোরখাম সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অল বর্ডার্স কোঅর্ডিনেটরস কাউন্সিল’-এর ডাকে আয়োজিত ওই কর্মসূচিতে ব্যবসায়ীপরিবহণকর্মীউপজাতীয় প্রবীণদিনমজুররাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পাকিস্তানি সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী১২ অক্টোবর থেকে সীমান্ত বন্ধ থাকার ফলে যাঁরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেনতাঁরাই মূলত বিক্ষোভে শামিল হন। বিক্ষোভস্থলে বক্তারা স্পষ্ট ভাষায় বলেনসীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষের জীবিকা কার্যত ধ্বংস হয়ে গেছে। তাঁদের মতেঅধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষই উপজাতীয় জনগোষ্ঠীরযাঁদের জীবন ও রুজি-রুটি পুরোপুরি সীমান্তপারের বাণিজ্যের উপর নির্ভরশীল। টোরখাম সীমান্তকে তাঁরা মধ্য এশিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যদ্বার হিসেবেও উল্লেখ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ওই সীমান্ত বন্ধ থাকায় সংশ্লিষ্ট শহর ও আশপাশের এলাকায় কার্যত সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ড স্তব্ধ। এর জেরে শত শত পরিবার চরম দারিদ্র্যের মুখে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে ধারদেনা করে দিন কাটাচ্ছেন। বিক্ষোভকারীরা আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের সরকারের কাছে আবেদন জানানযেন বাণিজ্যকে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ইস্যুর সঙ্গে যুক্ত না করা হয়। সীমান্তপারের সাধারণ মানুষের যাতায়াত ও ব্যবসা যাতে স্বাভাবিকভাবে চলতে পারেসে ব্যবস্থার দাবিও ওঠে। পাশাপাশিভবিষ্যতে পাকআফগান শান্তি ও বাণিজ্য সংলাপে প্রভাবশালী উপজাতীয় প্রবীণ এবং বাণিজ্য প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। তাঁদের বক্তব্যঅতীতে এই শ্রেণির মানুষই দুই দেশের মধ্যে বহু জটিল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নিয়েছে। সব মিলিয়েসীমান্ত খুলে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় এখন দুপারেরই হাজার হাজার মানুষ। আলোচনার টেবিল থেকে কোনও ইতিবাচক সিদ্ধান্ত বেরোলেতা শুধু বাণিজ্য নয়পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও বড় বার্তা হয়ে উঠতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!