Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২, ২০২৫

শেষ ম্যাচে ভাল ব্যাটিং করেও হার, পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ ম্যাচে ভাল ব্যাটিং করেও হার, পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শেষ ম্যাচে ভাল ব্যাটিং করেও মান বাঁচাতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হতে হলে। শেষ ম্যাচে ১৯৬ রান তুলেও হার ৭ উইকেটে। দুরন্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌংছে দেন মহম্মদ হারিস। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটাই তাঁর জীবনের প্রথম সেঞ্চুরি।
সিরিজের শেষ ম্যাচেও টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সলমান আগা। আগের দুটি ম্যাচের মতো এদিন অবশ ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি বাংলাদেশকে। দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। শুরু থেকেই দুজনে ঝড় তুলেছিলেন। তবে তানজিদের তুলনায় পারভেজ বেশি আক্রমণাত্মক ছিলেন। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ১১০ রান।
ইনিংসের ১১তম ওভারে প্রথম ব্রেক থ্রু পায় পাকিস্তান। ফাহিম আশরাফের বলে আউট হন তানজিদ (৩২ বলে ৪২)। পরের ওভারেই পারভেজকে (৩৪ বলে ৬৬) তুলে নেন শাদাব খান। দুই ওপেনার ফিরে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক লিটন দাস ও তৌহিদ হৃদয়। ১৭তম ওভারে আউট হন লিটন (‌১৮ বলে ২২)‌। পরের ওভারেই শামিম হোসেন (‌৪ বলে ৮)‌, ও তৌহিদ হৃদয়কে (‌১৮ বলে ২৫)‌ তুলে নিয়ে বাংলাদেশের রান তোলার গতিতে কিছুটা রাশ টানেন আব্বাস আফ্রিদি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে বাংলাদেশ। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আব্বাস আফ্রিদি ও হাসান আলি।
জয়ের জন্য ১৯৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সাহিবজাদা ফারহান মাত্র ১ রান করে আউট হন। তাঁকে মেহেদি হাসান মিরাজ। ৮ রানে প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান সাইম আয়ুব ও মহম্মদ হারিস। দুজনের জুটিতে ওঠে ৯২ রান। দলীয় ১০০ রানের মাথায় আউট হন সাইম আয়ুব (‌২৯ বলে ৪৫)‌।
ক্রিজে নেমেই ঝড় তুলেছিলেন হাসান নওয়াজ (‌১৩ বলে ২৬)‌। কিন্তু তাঁকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদি হাসান মিরাজ। নওয়াজ ফিরে গেলেও পাকিস্তানকে সমস্যায় পড়তে দেননি মহম্মদ হারিস। দুরন্ত সেঞ্চুরি করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৬ বল বাকি থাকতেই ১৯৭/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। একইসঙ্গে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিল। ৪৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন মহম্মদ হারিস। মারেন ৮টি চার ও ৭টি ছয়। ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন সলমান আগা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!