Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৫

পেশওয়ারে পাক প্যারামিলিটারির সদর দফতরে হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
পেশওয়ারে পাক প্যারামিলিটারির সদর দফতরে হামলা

পাকিস্তানের পেশওয়ার শহরের প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তরে সোমবার সকালে বন্দুকবাজরা হামলা চালিয়েছে, এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এক্স হ্যান্ডলে বেশ কয়েকজন দাবি করেছেন, হামলার সময় সদর দপ্তর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমে পেশওয়ার ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক মিলন সৈয়দ আহমেদ জানিয়েছেন, ফেডারেল কনস্টাবুলারি (এফসি) বা প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তরে হামলা হয়েছে এবং ওই এলাকা এখন কর্ডন করা হয়েছে। হামলাকারীদের পাল্টা জবাব দেওয়া হচ্ছে এবং ঘটনার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সেখানে আত্মঘাতী বোমাবাজদের হামলা হতে পারে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, পাকিস্তান সম্পর্কে বার বার অভিযোগ উঠেছে যে, তারা একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দিয়ে থাকে। আন্তর্জাতিক শক্তি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তানের জন্য কি জঙ্গিদের আশ্রয় দেওয়া একটি কাল হয়ে দাঁড়িয়েছে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!