Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২৪

৯ বছর পর জিম্বাবোয়ের কাছে হারতে হল পাকিস্তানকে

আরম্ভ ওয়েব ডেস্ক
৯ বছর পর জিম্বাবোয়ের কাছে হারতে হল পাকিস্তানকে

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজে হেরে জিম্বাবোয়ে সফরে গেছে পাকিস্তান। বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া দলের কাছে কিনা হার! একদিনের সিরিজে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই জিম্বাবোয়ের কাছে হারতে হল পাকিস্তানকে। ডাকওয়ার্থ–লুইস নিয়মে জিম্বাবোয়ের জয় ৮০ রানে। ২০১৫ সালে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল জিম্বাবোয়ে। ৯ বছর পর আবার জয়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জস জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায় মহম্মদ রিজওয়ান। ৪০.২ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার জয়লর্ড গাম্বিয়ে (১৯)‌ ও তাদিওয়ানসে মুরুমানি (‌২৯)‌। কিন্তু ধরে রাখতে পারেননি। সর্বোচ্চ রান করেন রিচার্ড এনগারাভা। ৫২ বলে তিনি করেন ৪৮। সিকান্দার রাজা ৫৬ বলে করেন ৩০। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন আগা সলমান ও একদিনের ক্রিকেটে অভিষেককারী ফয়জল আকরাম। ১ করে উইকেট নেন আমির জামাল, মহম্মদ হাসনাইন ও হ্যারিস রউফ।
জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। আউট হন আবদুল্লাহ শফিক (‌১)‌। ১৭ রানের মাথায় আউট হন সাইম আয়ুব (‌১১)‌। কামরান গুলাম (‌১৭)‌ আউট হওয়ার পর ধস নামে পাকিস্তান ইনিংসে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ২১ ওভারে ৬০ রান তোলার ফাঁকেই ৬ ব্যাটার সাজঘরে। এরপরই বৃষ্টি নামে। আর খেলা শুরু হয়নি। ডাকওয়ার্থ–লুইস নিয়মে ৮০ রানে জিতে যায় জিম্বাবোয়ে।
‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!