Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৩

ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে সরব প্যালেস্তিনীয় প্রেসিডেন্ট মাহমুদ।গিলাড এরডানের কড়া প্রতিক্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে সরব প্যালেস্তিনীয় প্রেসিডেন্ট মাহমুদ।গিলাড এরডানের কড়া প্রতিক্রিয়া

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দাবি জানালেন, প্যালেস্তিনীয়দের ওপর ইজরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। অথবা রাষ্ট্রসঙ্ঘের সদস্যপদ থেকে বাদ দিতে হবে ইজরায়েলকে। সোমবার ৭৫তম আল-আকবা দিবস বা বিপর্যয়ের দিবস হিসেবে একথা বলেছেন মাহমুদ আব্বাস।

১৯৪৮ সালের ১৫ মে শুরু হয় আরব বনাম ইজরায়েলের যুদ্ধ। এর আগের দিন ১৪ মে ইজরায়েল নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এবছর আল-আলবা দিবসের ৭৫তম বার্ষিকী স্মরণে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে এই প্রথমবার আল-আকবার স্মরণে এক অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানে একঘণ্টার বেশি সময় ধরে বক্তব্য পেশ করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন,  সরকারিভাবে আমরা দাবি জানাচ্ছি, আন্তর্জাতিক আইন কিংবা আন্তর্জাতিক প্রস্তাবের মর্যাদা বজায় রাখতে হবে ইজরায়েলকে। অন্যথায় রাষ্ট্রসঙ্ঘের সদস্য হিসেবে ইজরায়েলকে বাতিল করা হোক।

ইজরায়েলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এই বক্তব্যের কড়া সমালোচনা করে রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের প্রতিনিধি গিলাড এরডান গোটা অনুষ্ঠানটিকে ‘ঘৃণ্য’ হিসেবে আখ্যা দিয়ে আর্জি জানান, রাষ্ট্রসঙ্ঘের অন্য প্রতিনিধিরা যেন এই অনুষ্ঠানে উপস্থিত না থাকেন। এবিষয়ে ইজরায়েলের বিদেশমন্ত্রকের দেওয়া তথ্যানুসারে, এই অনুষ্ঠানে মোট ৩২টি দেশ যোগ দেয়নি। এদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত ১০টি দেশ।

প্রতিবছর ১৫ মে আল-আকবা দিবস পালিত হয়। ইজরায়েল ১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ৭ লক্ষ ৬০ হাজারের বেশি প্যালেস্তিনীয়। রাষ্ট্রসঙ্ঘের দেওয়া খতিয়ান অনুসারে, ৫০ লক্ষেরও বেশি প্যালেস্তিনীয় উদ্বাস্তু অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা স্ট্রিপ, জর্ডন, লেবানন ও সিরিয়ায় বসবাস করছেন।

রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবেগমথিত বক্তব্য রাখেন। তিনি এও প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তিনীয়দের বিষয়ে এপর্যন্ত এক হাজারের বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু কোনওটিই এপর্যন্ত কার্যকরী হয়নি। ১৯৪৭ ও ১৯৪৮ সালে যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তাও কার্যকর হয়নি। এদিকে ইজরায়েল আগ্রাসন জারি রেখেছে।

এব্যাপারে ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন পাল্টা বলেছেন, প্যালেস্তিনীয়ের আল-নাকবা নিয়ে ক্রমাগত মিথ্যা প্রচার করে ইতিহাসকে বিকৃত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!