Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৫

বারোমাস জুড়েই চলুক পর্যটন মরসুম, উত্তরাখন্ডের জনসভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বারোমাস জুড়েই চলুক পর্যটন মরসুম, উত্তরাখন্ডের জনসভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

বারোমাস জুড়েই চলুক পর্যটন মরসুম, উত্তরাখন্ডের জনসভা থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি । এরাজ্যের পর্যটন ক্ষেত্রের বিকাশে শিল্পপতিদের পাশাপাশি, দেশের সিনেমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদেরও আহ্বান জানিয়েছেন তিনি ।

বৃহস্পতিবার একদিনের সফরে উত্তরাখন্ড গেছেন নরেদ্র মোদি । বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান সে রাজের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । সফর সূচনায় উত্তরকাশীর মুখিমঠে যান তিনি । সেখানে একটি বাইক এবং ট্রেকিং র‍্যালি সূচনা করেন তিনি ।

উত্তরাখন্ডের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন দেশের এই প্রান্তে পর্যটন ক্ষেত্রকে বহুমুখি করে তুলতে হবে । বারো মাস জুড়েই যাতে এখানে পর্যটন মরসুম চলে তার জন্য দেশের শিল্পপতিদের আহ্বানও জানিয়েছেন তিনি । এদিনের সভা থেকেই উত্তরাখন্ডের মানায় তুষারঝড়ে নিহত ৮ শ্রমিকের পরিবারের উদ্দ্যেশে সমবেদনাও জানিয়েছেন তিনি । এদিন দেবী গঙ্গার শীতকালীন আবাস মুখওয়া মন্দির পরিদর্শনের পর স্থানীয় শিল্পীদের একটি চিত্রপ্রদর্শনীতেও যান প্রধানমন্ত্রী । পরে সে প্রসঙ্গে জনসভা থেকে বলেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার এই ক্ষেত্র সারা বিশ্বে নন্দিত । মা গঙ্গার শীতকালীন আবাস মুখওয়া এক অর্থে দেশের ঐতিহ্য এবং উন্নয়নের সমাহার ।

প্রতিবছরই রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে শীতকালীন পর্যটন কর্মসূচির আয়োজন করে সে রাজ্যের সরকার । তারই একদিন আগে সংসদের অর্থনৈতিক বিষয়ক কমিটি হেমকুন্ডু সাহিব থেকে কেদারনাথ পর্যন্ত একটি রোপওয়ে পথ তৈরির অনুমোদন দিয়েছে । আগামী ছয় বছরের মধ্যে উত্তরাখন্ডের সেই দূর্গম যাত্রাপথে রোপওয়ে তৈরি হবে । তাতে লাঘব হবে বহু তীর্থ যাত্রীর সমস্যা । এই প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ।

আগামী মে থেকেই এরাজ্যের প্রধান দুই তীর্থ ক্ষেত্র কেদারনাথ এবং বদ্রীনাথের তীর্থযাত্রা শুরু হবে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!