- ন | ন্দ | ন | চ | ত্ব | র স | হ | জ | পা | ঠ
- জুলাই ২৩, ২০২৪
র্যাম্প ওয়াকে মোদি থেকে কিম। ইলন কীর্তিতে ভিন্ন অবতারে সেলিব্রিটি রাষ্ট্রপ্রধানেরা
বরাবর ফ্যাশন সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুর্তা পাজামা হোক বা সাদা পাজামা পাঞ্জাবি, দক্ষিণী লুঙ্গি কায়দায় ধুতি পরাই হোক বা সেনাবাহিনীর জলপাই রঙের পোশাক, তাঁর স্টাইল বহন করার ক্ষমতা তাক লাগায় তাবড় সেলিব্রিটিদেরও। নিয়মিত যোগাসন করা শরীরে দিব্বি মানায় যেকোনো পোশাক। ফলে এবারের ফ্যাশন শোয়ে সমস্ত আলো কেড়ে নিয়েছেন তিনি একাই। জমকালো পোশাকে র্যাম্প মাতিয়ে দিলেন এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রপ্রধান।
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
শুধু মোদি নন । কে নেই সেখানে ! ওই শোয়ে হেঁটেছেন একাধিক রাষ্ট্রপ্রধানও । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে তাঁর ডেপুটি কমলা হ্যারিস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ আরও অনেকে আলো করে রেখেছেন সে শো। তবে তা ‘সত্যি হলেও গল্প’। মোদি, কমলা, ওবামা র্যাম্পে হাঁটলেও আসলে হেঁটেছে তাঁর প্রতিরূপ। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ।
এই অপূর্ব শিল্পকীর্তির পিছনের মুখোশ ঢাকা মানুষটি আর কেউ নন, এক্স, স্পেসএক্স ও টেসলার -এর কর্ণধার ইলন মাস্ক। নিজের সমাজমাধ্যমে এই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘এখন এআই ফ্যাশন শো করার সময়। ‘
জমকালো পোশাকের মোদি ছাড়াও, লুই ভিটনের স্যুটে দেখা যাচ্ছে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। বার্ধক্যকে তুড়ি মেরে উড়িয়ে হুইল চেয়ারে ফ্যাশন উত্তাপে গা সেঁকে নিচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। চূড়ান্ত বিলাসী জীবনযাপনে অভ্যস্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি সোয়েটশার্ট এবং একটি আকর্ষণীয় সোনার নেকলেস পরতে দেখা যায়। অবশ্য নিজেকেও বাদ দেননি মাস্ক। সুপারহিরোর পোশাকে ধরা দিয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নানা পোশাকে দেখা দিয়েছেন। কমলা হ্যারিস, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অ্যাপলের সিইও টিম কুক, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, কে নেই সে ভিডিওতে! এমনকি ডেমোক্রেটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত বিনোদ খোসলাকেও তাঁর ভিডিয়োতে রেখেছেন ।
❤ Support Us








