Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ওপর ড্রোন। তদন্তে রাজধানীর পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ওপর ড্রোন। তদন্তে রাজধানীর পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের ওপরে ড্রোন! নাশকতার ছক কিনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ এসপিজির নজরে আসে এই ড্রোন।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’-এর আওতায় পড়ে। সেখানে কীভাবে ড্রোন ওড়ানো হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে ড্রোন দেখতে পায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তারাই সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের ওপরে ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে দাবি করা হল রিপোর্টে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কোনও নাশকতার ছক বা রেকি করার জন্য এই ড্রোন ওড়ানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’-এর আওতায় পড়ে। সেখানে কীভাবে ড্রোন ওড়ানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে ড্রোন দেখতে পায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তারাই ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে জম্মু ও কাশ্মীরে নাশকতার জন্য একাধিকবার ড্রোন ব্যবহার করেছে পাক জঙ্গিরা। জম্মু এয়ার বেসে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাছাড়া সীমান্ত পার মাদক বা অস্ত্র পাচার করার জন্যও জঙ্গি ও চোরাচালানকারীরা ড্রোনের ব্যবহার করে থাকে। এই পরিস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে নো ফ্লাই জোনে ড্রোনের চক্কর কাটার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। এমনিতেই প্রধানমন্ত্রী মোদির প্রাণনাশের প্রচুর হুমকি আসে। এই পরিস্থিতে এই ঘটনার জেরে নরেন্দ মোদির নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে ড্রোনটি কেন এসপিজি নামিয়ে নেয়নি, তা নিয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!