Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২২, ২০২৫

কলকাতায় ফের রহস্যমৃত্যু ! হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, নিখোঁজ দুই সঙ্গী । তদন্তে নেমেছে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় ফের রহস্যমৃত্যু ! হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, নিখোঁজ দুই সঙ্গী । তদন্তে নেমেছে পুলিশ

এক মাসের ব্যবধানে ফের শহরে রহস্যমৃত্যু। এবার কসবার রাজডাঙা এলাকার এক হোটেলের পাঁচতলা থেকে শনিবার দুপুরে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আদর্শ লোসাল্কা, বয়স ৩৩। তিনি বীরভূমের দুরবাজপুরের বাসিন্দা। কীভাবে তাঁর মৃত্যু হলো, হত্যা নাকি অন্য কোনো কারণ, তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ ও ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৩ জন ওই হোটেলের একটি ঘর ভাড়া নেন। কয়েক ঘণ্টা ঘরে থাকার পর ২ জন, যাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা হোটেল ছেড়ে চলে যান। আর তাদের খোঁজ মিলেনি। এরপর শনিবার দুপুরে ঘর থেকে আদর্শ লোসাল্কার দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল, ডগ স্কোয়াড এবং কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমার। হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিখোঁজ দু-জনের খোঁজ চলছে, তাদের সন্ধান মিললে মৃত্যু রহস্যে কিছুটা আলো পড়তে পারে বলে জানিয়েছেন রুপেশ কুমার।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবক একজন ব্যবসায়ী। পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড যাচাই করছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজডাঙা এলাকায় পুলিশি সতর্কতা জোরদার হয়েছে। ডগ স্কোয়াড থেকে ফরেন্সিক টিম, সকলেই  মোতায়েন রয়েছেন। পুলিশের দাবি, ‘এটি খুন না কি অন্য কোনো দুর্ঘটনা, তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিক তদন্তে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ তবে, সাম্প্রতিক সময়ে কলকাতা শহরে এ ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনা বিরল নয়। মাত্র এক মাস আগেই পার্ক স্ট্রিটের একটি হোটেলের বক্সখাট থেকে রাহুল লাল নামে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। সে ঘটনাতেও প্রথমে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। পরে মূল দুই অভিযুক্তকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়। কসবার ঘটনাকেও সেই ধাঁচেরই ঘটনা বলে মনে করছেন অনেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!