Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৫

পদ্ম নেতাদের বিরুদ্ধে আর্থিক কারচুপি অভিযোগ, পোস্টার হিঙ্গলগঞ্জে । আই প্যাকের ষড়যন্ত্র, দাবি বঙ্গ বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্ম নেতাদের বিরুদ্ধে আর্থিক কারচুপি অভিযোগ, পোস্টার হিঙ্গলগঞ্জে । আই প্যাকের ষড়যন্ত্র, দাবি বঙ্গ বিজেপির

বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টারে জল্পনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলালায়। এদিন হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি পঞ্চায়েত এলাকায় ছাপানো পোস্টার পড়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা নেতাদের বিরুদ্ধে।

রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি ও বিজেপির বসিররাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর বিরুদ্ধে নির্বাচনের টিকিট নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে এই পোস্টার অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি। তবে এই পোস্টারকে তৃণমূলের চ্ক্রান্ত বলে গুরুত্ব দিতে নারাজ বিজেপি জেলা নেতারা। পোস্টারে জয় শ্রী রাম, ভারতমাতা কি জয় স্লোগাল লিখে তলায় লেখা, ‘‌বসিরহাট জেলার কিছু দালালযুক্ত হয়ে শুভেন্দু দার নাম ভাঙিয়ে খাচ্ছে, তারা অর্থের বিনিময়ে টিকিট বেচাকেনা করছে। জ্যোতি চ্যাটার্জি তোমার এই পরিকল্পনা সফল হতে দিচ্ছি না দেব না।’‌ একই পোস্টারে লেখা, ‘‌এবং সুকল্যাণ বৈদ্য (‌জেলা সভাপতি)‌ তোমাদের এই পরিকল্পনা সফল হতে দিচ্ছি না দেব না।’‌ পোস্টারে বিজেপির রাজ্য মুখপাত্র জ্যোতি চ্যাটার্জির ছবিও দেওয়া রয়েছে। তবে এর পেছনে বিজেপি তৃণমূলের ষড়যন্ত্র আছে বলে মনে করছে।

যাঁর নামে পোস্টারে অভিযোগ সেই বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, আমাদের দলের কেউ এই পোস্টার মারেনি। আই প্যাক যড়যন্ত্র করে একাজ করেছে। আমরা এর তদন্ত চেয়ে এফ আই আর করব। প্রয়োজনে বিজেপি নেতাদের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করার বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হব। ওই বিজেপি নেতার দাবি ভোটের আগে তৃণমূল বিজেপি কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা তুষার মন্ডল বলেন, তৃণমূলের এরকম কোন কর্মসুচি নেই যে বিজেপি নেতাদের নামে পোস্টার মারবে। ওরা কোন গুরুত্ব দেওয়ার মত নেতাও নয়। নিজেরাই বাংলার সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। এসআইআর নিয়ে বিজেপি নেতারাই বলছে আমাদের ভোট নষ্ট হচ্ছে। ওরাই ওদের পার্টি অফিস ভাঙছে। পোস্টার নিজেরাই মেরেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!