Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৬, ২০২৫

মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পলাতক ভিনদেশি বন্দী

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পলাতক ভিনদেশি বন্দী

মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে পলাতক এক গর্ভবতী বাংলাদেশী বন্দী। চিকিৎসার জন্য তাকে বাইকুল্লা মহিলা সংশোধনাগার থেকে রাষ্ট্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা একজন পুলিশ কনস্টেবলকে ধাক্কা মেরে তিনি পালিয়ে যান বলে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পলাতক ওই বন্দীর খোঁজে শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন ২৫ বছর বয়সী রুবিনা ইরশাদ সেখ। অবৈধভাবে তিনি এদেশে বসবাস করছিলেন। ৫ আগস্ট ভাশি পুলিশ রুবিনা ইরশাদকে নবি মুম্বই এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি পাসপোর্ট আইন এবং বিদেশী আইনের অভিযোগ আনা হয়। এরপর আদালতের নির্দেশে রুবিনাকে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে পাঠানো হয়।
জ্বর, সর্দি এবং ত্বকের সংক্রমণের জন্য ১১ আগস্ট রুবিনাকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া তার পাঁচ মাসের গর্ভাবস্থার সঙ্গে সম্পর্কিত মেডিকেল চেকআপের ব্যাপারটিও ছিল। ১৪ আগস্ট বিকেলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে হাসপাতালের ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যান। পুলিশ পিছু ধাওয়া করেও ভিড়ের মধ্যে খুঁজে পায়নি। এরপর নিখোঁজ বন্দীর খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করে মুম্বই পুলিশ। কিন্তু এখনও খোঁজ মেলেনি। রুবিনা যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালানো হচ্ছে। তার পলাতকের ঘটনা কারাগার থেকে হাসপাতালে আনা বন্দীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!