- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৭২ ঘণ্টা পর পুনেতে যৌননির্যাতন মামলার অভিযুক্ত আটক
পুনের স্বরগেট বাসস্ট্যান্ডে তরুণী মহিলাকে ফাঁকা বাসে যৌন নির্যাতনে অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। তাঁকে ধরতে পুনে পুলিশ তাঁর ছবি প্রকাশ করেছিল, ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল।গঠন করা হয়েছিল ১৩ সদস্যের বিশেষ দল।শুক্রবার সকালে শিরুর তহশিল থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃত রামদাস শিরুর জেলার গুনাত গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ভোরে ঘৃণ্য ঘটনাটি ঘোটে। পুনের অন্যতম ব্যস্ত বাস টার্মিনাসে ২৬ বছর বয়সী এক তরুণী যৌন নির্যাতনের শিকার হন। নির্যাতিতার অভিযোগ, সেদিন ফাঁকা বাস দেখিয়ে সেখানে উঠতে বাধ্য করে অভিযুক্ত যুবক। তাঁর উপর বর্বর নির্যাতন চালায় ওই ব্যক্তি। তারপর সেখান থেকে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে, অভিযুক্তকে শনাক্ত করা হয়। তাঁকে ধরতে শুরু হয় চিরুনিতল্লাশি। তবে গ্রেফতারের আগে পর্যন্ত সে পালিয়ে বেড়াচ্ছিল, শেষে গা ঢাকা দিয়েছিল তাঁর নিজের এলাকায়। খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গ্রেপ্তার করা হয় তাঁকে। রামদাসকে পুনে সিটি পুলিশ ক্যান্টনেমেন্টে নিয়ে আসা হয়েছে। সেখানে পৌঁছেছেন পুনের যুগ্ম পুলিশ কমিশনার রঞ্জন কুমার শর্মা ও পুনের ডেপুটি পুলিশ কমিশনার স্মরতনা পাটিল।
পনার ডেপুটি পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেছেন, ‘ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শিরুর গ্রামে তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেই অভিযানেই গ্রেফতার হয় অভিযুক্ত ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’ এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে জামিনে জেলের বাইরে ছিল সে।
এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতির ময়দান উপ্তত্ত। শিবসেনা, এনএসপি, কংগ্রেস এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেছে। তাঁরা মনে করছেন, এই সরকারের আমলে আইন-শৃঙ্খলার অবনতি ও অপরাধীদের প্রছন্ন মদত দেওয়ার ফলেই রাজ্যে এ ধরণের অপরাধের সংখ্যা প্রতিদিন বাড়ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই ঘটনায় দিল্লির ‘নির্ভয়াকাণ্ড’-এর ছায়া দেখতে পেয়েছেন। তিনি বলেছেন,’নির্ভয়া ঘটনার পরে এ সংক্রান্ত আইনের অনেক পরিবর্তন করা হয়েছিল। তবে কেবল আইন করে এ ধরনের ঘটনা আটকান যাবে না। মহিলাদের নিরপত্তার বিষয়ে সমাজকেও দায়িত্ব নিতে হবে। নারী নিরাপত্তায় আইন তার কাজ করবে, কিন্তু প্রণীত আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ধরণের কোনো ঘটনা ঘটলে যথাযথ তদন্ত, কঠোর ব্যবস্থা, দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। পুলিশের উপর এ ক্ষেত্রে বড়ো দায়িত্ব রয়েছে।’
❤ Support Us








