Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৬, ২০২৫

এবার মরুরাজ্যে ৫ কোটি ৭৫ লক্ষ মানুষের পরিচয় নথি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার মরুরাজ্যে ৫ কোটি ৭৫ লক্ষ মানুষের পরিচয় নথি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন

বিহার, বাংলার পর এবার রাজস্থানের নাম । নির্বাচন কমিশনের স্পেশ্যাল ইনভেস্টিগেশন রিভিশনের উদ্যোগ শুরু এবার পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যে । নির্বাচন কমিশনের দাবি, ২০০৩ সালের পর ভোটার তালিকায় যোগ্য ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করার এই প্রক্রিয়ায় নগরায়ন, অভ্যন্তরীণ অভিবাসন এবং অবৈধ অনুপ্রবেশ, এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে ।

এবিষয়ে মরুরাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নবীন মহাজান ইতিমধ্যেই সেরাজ্যের আজমেঢ় এবং বিকানিরের সরকারি আধিকারীকদের সঙ্গেই বৈঠক করেছেন । সেখান তিনি উল্লেখ করেন, এসআইআর কর্মসূচিতে ৪৩ জন আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাদের নেতৃত্বেই রাজস্থানের ৪১ জেলায় বুথস্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ করবেন । এবার সে রাজ্যের ৫ কোটি ৭৫ লক্ষ ভোটারদের পরিচয় সংক্রান্ত নথি পেশ করতে হবে । জন্ম নথি, পাসপোর্ট, শিক্ষাগত সংশাপত্র, জমির দলিল, কাস্ট সার্টিফিকেট সহ এগারোটি নথির মধ্যে যেকোনো একটি দিলেই চলবে ।

এবিষয়ে প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে হেল্প ডেস্ক । যেখানে নির্বাচন কমিশনের, স্পেশ্যাল ইনভেস্টিগেশন রিভিশনের নির্দিষ্ট গাইড লাইন মেনেই গোটা প্রক্রিয়াটি যাতে সম্পন্ন হয়, তা সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন মহাজন । আগামীতে এই কাজের জন্য সরকারি আধিকারিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি ।
পাশাপাশি ওই রাজ্যের প্রতিটি নির্বাচনী বুথের আওতাধীন ভোটারদের সংখ্যা, দূরত্ব, ভোট কেন্দ্রের প্রাথমিক সুবিধা বিষয় গুলিও পর্যালোচনা করা হবে এই বুথ লেভেল সমীক্ষায় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!