- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ইছামতী নদীর সংস্কার। জলপথে পরিদর্শন জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকদের
ইছামতী পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগানার জেলা শাসক সহ পদস্থ কর্তারা। সুখা মরসুমেই হবে ইছামতী সংস্কার। প্লাবনের ভোগান্তি থেকে মুক্তি! আশার আলো দেখছেন ইছামতী পাড়ের মানুষ। উত্তর ২৪ পরগনার বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের ইছামতীর পাড়ের বেশ কয়েকটি গ্রাম বর্ষা এলেই ইছামতীর বাঁধ ছাপিয়ে প্লাবিত হয়। গত বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার প্রশাসনিক বৈঠকে ইছামতী সংস্কারে ওপর গুরুত্ব দিয়েছেন। এজন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। অনেকটা কাজও হয়েছে। তবে এখনও অনেকখানি এলাকা জুড়ে ইছামতী সংস্কার কাজ বাকি আছে। ইছামতীর পূ্র্ণ সংস্কারের জন্য আজ নদী পরিদর্শনে এলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, বনগাঁ ও বাদুড়িয়া ব্লকের বিডিও সহ জেলা ও ব্লক স্তরের পদস্থ আধিকারিকরা স্বরূপনগরে। প্রতিবছর বর্ষার সময় ইছামতী নদীর দুই কুল ছাপিয়ে পার্শ্ববর্তী স্বরূপগর ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয় । মানুষকে জলবন্দী হয়ে থাকতে হয় দিনের পর দিন, ফসলের ক্ষতি হয় ব্যাপক। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বছর বর্ষাকালে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দুর্গত এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ষা শেষ হলেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইছামতী পূর্ণ সংস্কার করা হবে। আজ দুপুরে স্বরূপনগরে আসেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী ও বসিরহাটের মহকুমা শাসক আশিস কমার। অন্যান্য আধিকারিকদের নিয়ে লঞ্চে ইছামতী পরিদর্শন করেন তিনি। বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, বলেন, প্রতিবছর বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর সহ বাদুড়িয়ার একটা অংশ জলমগ্ন হয়। সে কারণেই রাজ্য সরকার ইছামতী পূর্ণ সংস্কারের কাজে হাত দেবে। নদী সংস্কারের রূপরেখা কী হবে তা খতিয়ে দেখে এবং নদীর বর্তমান অবস্থা দেখে তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হবে। তিনি বলেন, ইছামতীর কোথা কী বাধা আছে তা সরেজমিনে দেখা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে নদীর বুকে পলি তোলার কাজও হবে। যাতে দ্রত কাজ শুরু হয় তা দেখা হবে।
❤ Support Us







