Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জুলাই ৯, ২০২৩

কবিতা: লিফট

গৌতম হাজরা
কবিতা: লিফট

চিত্র: ফ্রিডা কাহলো শিরনাম: ম্যাঙ্গোলিয়াস

লিফটের বাইরে কার যেন পায়ের ছাপ
মনে হয় সামনেই কোথাও না কোথাও কলঘর আছে।
 
করিডরের ওপারে তোমার দরজা
যেখানে আলোর মতো খুলে গেলে ভেসে আসে
ছাতিম ফুলের গন্ধ
তখন তোমাকে খুব প্রিয়জন মনে হয়...
 
তাই সিঁড়ি ভাঙা অভ্যাসটা বদল করেছি
লিফটেই চড়ে আমি দেখে আসি তোমার ওই ভাঙা চোরা আকাশ!

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!