- প্রচ্ছদ রচনা
- মার্চ ২৯, ২০২২
ইস্তাম্বুলে রুশ-ইউক্রেন প্রতিনিধিরা শান্তি আলোচনার টেবিলে। কী ফল আসতে পারে? উদ্বিগ্ন গোটা বিশ্ব ।
আলোচনার সময় কোনো কিছু পান বা খাবেন না: ইউক্রেনীয় মন্ত্রী
ইস্তাম্বুলের মঙ্গলবারের মুখোমুখি আলোচনার আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ছবি: রয়টার্স
তুরস্কের ইস্তাম্বুলে আজ মঙ্গলবার মুখোমুখি শান্তি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। দুই সপ্তাহের বেশি সময় পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি শান্তি আলোচনায় বসলেন। আজকের আলোচনা থেকে কী ফল আসতে পারে, সেদিকে নজর বিশ্ববাসীর।
মুখোমুখি এ আলোচনার আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আলোচনা শুরুর আগে তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেন। রাশিয়া-ইউক্রেন সংঘাত পঞ্চম সপ্তাহে গড়ানোয় এরদোয়ান গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে দুই পক্ষকেই এগিয় আসতে হবে। বৈঠককে সামনে রেখে এরদোয়ান বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় রাষ্ট্রই তুরস্কের মূল্যবান বন্ধু। আমার আশা আমাদের আয়োজন নেতাদের আলোচনায় অগ্রগতি আনবে । উভয় পক্ষেই আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে উপনীত হবে।ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় কিয়েভের অগ্রাধিকারে রয়েছে যুদ্ধবিরতি। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয়ই রাশিয়ার উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে।ইস্তাম্বুলের আজকের আলোচনা থেকে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত মিলবে কি না তা সময়ই বলবে। তবে সে সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে আপস করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলে মনে হয় না।যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার ব্যক্তিমালিকানাধীন সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদের পূর্ব ইউক্রেনে মোতায়েন করেছে মস্কো।মারিউপোলে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সেখানে মানবিক বিপর্যয় হয়েছে বলে দেশটির দাবি।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান ২৯ মার্চ ৩৪তম দিনে গড়িয়েছে । ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বলেছেন, ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে আলোচনার সময় ইউক্রেনের প্রতিনিধিরা কিছু পান বা খাওয়া থেকে বিরত থাকুন।কুবেলা বলেছেন, আলোচনার সময় পান করা বা খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কোনো কিছু ধরা থেকেও আমাদের প্রতিনিধিদের বিরত থাকতে হবে। ইউক্রেনের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথা বলেন কুবেলা।দুই দেশের কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা টেবিলে বসেছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হবে।
❤ Support Us







