- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ১, ২০২৫
রাজ্য দাবায় চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব ১৩ জাতীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ সাগ্নিক, রাজন্যাদের
অনূর্ধ্ব ১৩ রাজ্য দাবায় ছেলেদের ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন সাগ্নিক দত্ত ও রাজন্যা মণ্ডল। রানার–আপ আহিল পাত্র ও মৈত্রেয়ী মণ্ডল। রাজ্য দাবায় চ্যাম্পিয়ন ও রানার–আপ হওয়ার সুবাদে এই চারজনই জাতীয় দাবায় খেলার সুযোগ পেল।
সোনারপুরের মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও উত্তর ২৪ পরগনা জেলা দাবা সংস্থার উদ্যোগে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল রেটিং চেস টুর্নামেন্ট। ৪ দিন ধরে চলা এই ইন্টারন্যাশনাল রেটিং চেস টুর্নামেন্টে রাজ্যের ২১টি জেলা থেকে ছেলেদের বিভাগে ২৯৭ জন এবং মেয়েদের বিভাগে ৮৫ জন অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেন ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের ক্রীড়া বিভাগের অন্যতম কর্মকর্তা শ্রীরঞ্জন সিনহা।
প্রতিযোগিতা থেকে ওপেন এবং মেয়েদের বিভাগে দুজন করে প্রতিযোগী সারা ভারত অনূর্ধ্ব ১৩ প্রতিযোগিতায় খেলার জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও অনূর্ধ্ব ৭, অনুর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১১ বিভাগেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাষ্টার দিব্যেন্দু বড়ুয়া, রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডঃ পার্থসারথি গাঙ্গুলি, শ্রীরঞ্জন সিনহা, দেবাশিস বড়ুয়া, অসিত বরন চৌধুরি, মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সচিব অনির্বাণ মুখার্জি, সিইও ডঃ জয়ন্ত সরকারপ্রমুখ।
❤ Support Us








