- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৬, ২০২৪
আরজি কর কাণ্ডে পুলিশ হেফাজতে ২ মহিলাকে নির্যাতন, সিট গঠন করল সুপ্রিম কোর্ট
আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানানোর সময় গ্রেফতার হওয়া দুই মহিলাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য ৩ সদস্যের এক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে সুপ্রিম কোর্ট। সিনিয়র আইপিএস অফিসারদের নিয়ে গঠিত সিট, কলকাতা হাইকোর্টে সাপ্তাহিক স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে।
সুপ্রিম কোর্টের গড়া এই ৩ সদস্যের বিশেষ তদন্তকারী দলে রয়েছেন আকাশ মাঘরিয়া (ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ), সুজাতা কুমারী বীণাপানি (ডিসিপি, ট্রাফিক, হাওড়া পুলিশ কমিশনারেট) এবং স্বাতী ভাঙ্গালিয়া (এসপি, সাইবার ক্রাইম, বেঙ্গল পুলিশ)। এই বিশেষ তদন্তকারী দলটি কলকাতা হাইকোর্টের নির্দেশিত সিবিআই তদন্তের পরিবর্তে আরও সদস্য নিয়োগ করতে পারে।
৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করে ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। রেবেকা খাতুন মোল্লা এবং রমা দাসকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ফলতা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে, নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য ৫ অক্টোবর রাজ্য সরকার যে সিট গঠান করেছিল, তা স্থগিত থাকবে। সিবিআই তদন্ত স্থগিত রেখে এবং রাজ্যের সিট তদন্ত স্থগিত রাখার সময়, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বেঙ্গল ক্যাডারের ৭ জন আইপিএস অফিসারের একটা তালিকা পাঠাতে বলেছিল। যাতে সেই তালিকা থেকে সিট গঠন করতে পারে। বলা হয়েছিল, তালিকায় যেন ৫ জন মহিলা আইপিএস অফিসার থাকেন। সোমবার রাজ্যের পাঠানো তালিকা থেকেই সুপ্রিম কোর্ট তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বেছে নিয়েছে।
❤ Support Us







