Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৫, ২০২৫

‌দুরন্ত বোলিং বেন সিয়ার্সের, একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুরন্ত বোলিং বেন সিয়ার্সের, একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

দৌড় শুরু করার সময় সব ঠিকই ছিল, ডেলিভারির মুহুর্তে হঠাৎই ফ্লাডলাইট নিভে যায়। ততক্ষণে জ্যাকব ডাফির হাত থেকে বল বেরিয়ে গিয়েছে। ব্যাটার তাইব তাহির বিপদ বুঝে স্টাম্প ছেড়ে পিছিয়ে গেছেন। উইকেটকিপার মিচেল হে বলের গতিপথ দেখতেই পাননি। বল সোজা বাউন্ডারির বাইরে। নাটকীয় এই ঘটনা ঘটেছে শনিবার পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে। আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা নতুন হলেও পাকিস্তানের ভগ্য অবশ্য বদলায়নি। টি২০ সিরিজে বিধ্বস্ত হওয়ার পর একদিনের সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। বৃষ্টিবিঘ্নিত শেষ একদিনের ম্যাচে হার ৪৩ রানে।
আগের দিন রাতে তুমুল বৃষ্টি হওয়ায় এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। ওভার সংখ্যা কমিয়ে ৪২ করা হয়। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (৫৯) ও ওপেনার রিস মারিউর (৫৮) হাফ সেঞ্চুরির ওপর ভর করে তোলে নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। ড্যারিল মিচেল করেন ৪৩, হেনরি নিকোলস করেন ৩১। ৬২ রানে ৪ উইকেট নেন আকিফ জাভেদ। ৫৪ রানে ২ উইকেট নেন ২ উইকেট।
জয়ের জন্য ২৬৫ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই বড় ধাক্কা খায় পাকিস্তান। সিঙ্গলস নিতে গিয়ে নিউজিল্যান্ডের এক ফিল্ডারের থ্রো ইমাম–উল–হকের হেলমেটে লাগে। চোয়ালে আঘাত পান ইমাম–উল (‌১)‌। মাঠ ছেড়ে বেড়িয়ে যান। কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন উসমান খান (‌১২)‌। তিনিও দলকে নির্ভরতা দিতে পারেননি। তিন নম্বরে নামা বাবর আজম এক প্রান্ত আগলে রেখেছিলেন। ৫০ রান করে তিনি ড্যারিল মিচেলের বলে টিম সেইফার্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অধিনায়ক মহম্মদ রিজওয়ান করেন ৩৭, আব্দুল্লা শফিক ৩৩। ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দুরন্ত বোলিং করে ৩৪ রানে ৫ উইকেট নেন বেন সিয়ার্স। ৪০ রানে ২ উইকেট নেন জ্যাকব ডাফি। নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে সিরিজ জিতল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!