Advertisement
  • Uncategorized প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩০, ২০২২

অবসর নিয়ে পরিকল্পনা বদলাতে চলেছেন সেরেনা?‌

ডাঙ্কা  কোভিনিচকে স্ট্রেট সেটে পরাজিত করার পর সেরেনা বলেন, ‘‌আমি অবসরের বিষয়টা অস্পষ্ট রেখেছি, তাই না? ধোঁয়াশা জিইয়ে রাখতে চাই কারণ কখন কী হয় কেউ বলতে পারে না।’‌

আরম্ভ ওয়েব ডেস্ক
অবসর নিয়ে পরিকল্পনা বদলাতে চলেছেন সেরেনা?‌

চিত্র সংগৃহীত

ইউএস ওপেনের পর চিরতরে টেনিসকে বিদায় জানাবেন। আগেই ঘোষণা করেছিলেন সেরেনা উইলিয়ামস। টেনিসকে বিদায় জানানোর জন্য মন থেকে তৈরি তো এই মার্কিন টেনিস তারকা?‌ ইউএস ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর তাঁর কথা শুনলে অন্যরকম মনে হবে।

সোমবার ইউএস ওপেনে প্রথম রাউন্ডে সেরেনা উইলিয়ামসের খেলা ছিল বিশ্বের ৮০ নম্বর তারকা ডাঙ্কা কোভিনিচের সঙ্গে। এই ডাঙ্কা কোভিনিচের কাছেই চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে হেরে বিদায় নিতে হয়েছিল সেরেনাকে। ইউএস ওপেনে মধুর প্রতিশোধ। ডাঙ্কা কোভিনিচকে ৬–৩, ৬–৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন সেরেনা।

আগেই জানিয়ে দিয়েছিলেন ইউএস ওপেন হতে চলেছে তাঁর পেশাদার টেনিস কেরিয়ারের শেষ গ্র‌্যান্ড স্লাম। কিন্তু ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচের শেষে তাঁর কথা শুনে সেরেনা ভক্তরা আশা করতেই পারেন প্রিয় তারকাকে আরও কিছুদিন কোর্টে দেখার সুযোগ হতে পারে। ডাঙ্কা  কোভিনিচকে স্ট্রেট সেটে পরাজিত করার পর সেরেনা বলেন, ‘‌আমি অবসরের বিষয়টা অস্পষ্ট রেখেছি, তাই না? ধোঁয়াশা জিইয়ে রাখতে চাই কারণ কখন কী হয় কেউ বলতে পারে না।’‌

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস এই মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, টেনিস থেকে ধীরে ধীরে দূরে সরছেন তিনি। ২৭ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ করে তাঁর অবসর গ্রহণের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচের আগে সারা বছর বিভিন্ন ট্যুর মিলিয়ে মাত্র একটি ম্যাচ জিতেছিলেন সেরেনা। বিশ্বের প্রাক্তন একনম্বর তারকার র‌্যাঙ্কিং নেমে দাঁড়িয়েছে ৬০৫–তে। বয়স বাড়ার সঙ্গেই সেরেনা হয়তো বুঝে গেছেন সেরা ছন্দ ফিরে পাওয়া আর সম্ভব নয়। সেই কারণেই দ্রুততার সঙ্গেই নিজের অবসরের পরিকল্পনা শুরু করেন তিনি।


❤ Support Us
error: Content is protected !!