Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ৩, ২০২৫

শিশু হত্যার অভিযোগে আরবে মৃত্যুদণ্ড অনাবাসী ভারতীয়র

আরম্ভ ওয়েব ডেস্ক
শিশু হত্যার অভিযোগে আরবে মৃত্যুদণ্ড অনাবাসী ভারতীয়র

উত্তরপ্রদেশের বাসিন্দা শাহাজাদী খানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন। তাঁর বিরুদ্ধে শিশু খুনের গুরুতর অভিযোগ ছিল। শাস্তি আটকাতে ভারত সকারের দারস্থ হয়েছিলেন শাহজাদীর বাবা। কিন্তু শেষরক্ষা হয়নি, আগামী ৫ মার্চ সে দেশেই শেষকৃত্য সম্পন্ন করবে মৃতার পরিবার। ঘটনার ২ সপ্তাহ পরে সে দেশের প্রশাসন সরকারি ভাবে জানায় ভারতীয় দূতাবাসকে। সোমবার এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

গত ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহাজাদী খানের। ঘটনার ২ সপ্তাহ পরে সে দেশের প্রশাসন সরকারি ভাবে জানায় ভারতীয় দূতাবাসকে। সোমবার এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। আগামী ৫ মার্চ সে দেশে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করবে মৃতার পরিবার। শাস্তি আটকাতে ভারত সকারের দারস্থ হয়েছিলেন শাহজাদীর বাবা। কিন্তু শেষরক্ষা হয়নি। শাহাজাদীর বিরদ্ধে শিশু খুনের গুরুতর অভিযোগ ছিল। যদিও মৃতার বাবা সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁর মেয়েকে উপসাগরীয় দেশে পাচার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে শিশু হত্যার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ মেয়েকে দিয়ে জোর করে শিশু হত্যার কথা স্বীকার করানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরো বলেছেন, ২০২৪ সালের ১১ জুলাই আবু-ধাবিতে ভারতীয় দূতাবাসে শাহাজাদী একটি ‘ক্ষমা আবেদন’ পাঠান, কিন্তু দূতাবাসের তরফে কোন সারা মেলেনি। এবছর ১৪ ফেব্রুয়ারি শাব্বির খান তাঁর কারাবন্দী মেয়ের কাছ থেকে একটি ফোন পান, কান্নায় ভেঙে পড়েছিলেন শাহজাদী। জানতে পারেন একদিন পরেই ফাঁসি হয়ে যাবে তাঁর এরপরআর কোনো খবর পান নি তিনি। গত ২০ ফেব্রুয়ারি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের দ্বারস্থ হন, কিন্তু কোনো খবর পাওয়া যায় নি।

কেমন আছে মেয়ে ? কোথায় আছে ? আদেও বেঁচে আছে না কি ফাঁসি হয়ে গেছে তাঁর? উৎকণ্ঠা আর দুঃস্বপ্নের একরাশ প্রশ্নের উত্তর জানতে চেয়ে দিল্লি হাই-কোর্টের দারস্ত হয়েছিলেন মৃতা তরুণীর বাবা সাব্বির খান। সংশ্লিষ্ট দপ্তর তাঁর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেন। সোমবার মামলার শুনানিতে সচিন দত্তের বেঞ্চকে বিদেশ মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, আগামী ৫ মার্চ আবু ধাবিতে তরুণীর শেষকৃত্য হবে। যাতে সেখানে মৃতার পরিবার যেতে পারেন, তাঁর জন্য সবরকম সহায়তা করবে কেন্দ্র সরকার।

১৯ ডিসেম্বর, ২০২২-এ শাহাজাদী খান ট্যুরিস্ট ভিসায় আবু-ধাবি গিয়েছিলেন। সেখানে এক শিশুর দেখভাল করবার কাজ পান। ২০২৩ সালে রহস্যজনকভাবে সেই শিশুর মৃত্যু হলে, শাহজাদীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনে নিহত শিশুর পরিবার। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ এর ৩১ এ জুলাই তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সে দেশের আদালত। পুনরায় আপিল করা হয়। সেই আপিলের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এ ফের শুনানি হয়, এবং মৃত্যুদণ্ডের আদেশই বহাল রাখা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে পর্যন্ত আবুধাবির আল ওয়াথবা কেন্দ্রীয় কারাগারে তাঁকে রাখা হয়েছিল৷ সোমবার আদালতে, অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা বলেছেন, ‘আইনি সহায়তা সহ তাঁকে বাঁচানোর জন্য সমস্ত সম্ভাব্য প্রচেষ্টা করা হয়েছিল। তবে, মৃতার বাবার আবেদন সত্ত্বেও সে দেশের আদালত ক্ষমার আবেদন খারিজ করেছিল।’

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বান্দায় গয়রার মুলগি গ্রামের উত্তরপ্রদেশের বাসিন্দা শাহজাদি। ছোটবেলায় এক দুর্ঘটনায় মুখ ও শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছিল তাঁর। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় আগরার যুবক উজেরের সঙ্গে আলাপ হয় তাঁর । উজের তাঁকে প্রতিশ্রুতি দেয়, সে শাহজাদিকে বিয়ে করবে। যথাযথ চিকিৎসা করাবে তাঁর। শেষপর্যন্ত সোনালি স্বপ্নে ঘর ছাড়েন শাহজাদি। কিন্তু বিয়ের পর তাঁকে আগ্রায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তাঁর প্রেমিক। যে দম্পত্তির কাছে তাঁকে বিক্রি করা হয়েছিল তাঁরা আবু ধাবি চলে যান , সঙ্গে করে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, তাঁদের সন্তানের দেখভাল করতেন। সেই সন্তানের মৃত্যুর জেরেই ফাঁসির দড়ি পরতে হল শাহাজাদীকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!